, বদলগাছী( নওগাঁ)সংবাদদাতা নওগাঁর বদলগাছীতে বেসরকারী কিন্ডারগার্টেন বিদ্যালয়ের পরিচালকদের সঙ্গে মত বিনিময় সভা করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার। ১৬ অক্টোবর বেলা ১১টায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস রুমে সভা অনুষ্ঠিত হয়। সহকারী শিক্ষা অফিসার মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আমিনুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন অক্সফোর্ড মডেল স্কুলের পরিচালক হাফিজার রহমান,সৌরভ কিন্ডারগার্টেন এর পরিচালক বেলাল হোসেন, অ্যাডভাস কিন্ডারগার্টেন এর পরিচালক তসলিমা পারভীন, জেরিন কিন্ডারগার্টেন এর পরিচালক ফরাদ হোসেন, বর্নমালা কিন্ডারগার্টেন এর পরিচালক আব্দুল মতিন সহ বদলগাছী উপজেলার বেসরকারী কিন্ডারগার্টেন বিদ্যালয়ের সকল পরিচালক বৃন্দ। এসম প্রধান অতিথি বলেন বাংলাদের সকল শিশুদের শিক্ষিত করার লক্ষ্য সরকার বিভিন্ন ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। জন্যই কিন্ডারগার্টেন স্কুলগুলো শিক্ষার্থীদের যেন সরকারী নিয়ম মত পরিচালনা করেন। সেই সরকারী নিয়ম মানিয়ে চলার পরামর্শ দেন।