হাফিজার রহমান, বদলগাছী(নওগাঁ)প্রতিনিধি:নওগাঁর বদলগাছীতে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে গোপনে মানেজিং কমিটি করে নিয়োগ দেওয়ার পাইতার করার অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউপির দাউদপুর ইসলামিয়া দাখিল মাদ্রসায়। উক্ত মাদ্রাসার সুপার সেকেন্দার আলী,কোন অভিভাবক, শিক্ষক প্রতিনিধি সহ কাউকে কিছু না জানিয়ে একটি ভূয়া তালিকা করে
কমিটির গঠনের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর জমা দেন। এর আলোকে বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার গত ০৬/০৪/২৩ইং তারিখে ০৫.৪৩.৬৪০৬.০০০.০৫০০৭.২৩-৫১০নং স্মারক বদলগাছী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াসিউর রহমানকে প্রিজাইডিং অফিসার নিযুক্ত করেন।
কমিটি গঠনের প্রবিধানমালা ২০০৯ইংএর ১৫ অনুচ্ছেদ অনুযায়ী দাউদপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠনের তফসিল ঘোসনা করে। নির্বাচনী তফসিল বিজ্ঞপ্তিতে দেখা যায় গত ৩০/০৪/২৩ হতে ০২/০৫/২৩ইং পর্যন্ত মনোনয়ন পত্র জমাদান ও গ্রহন চলবে।গত ৩/৫/২৩ইং তারিখে বাছাই, ৭/৫/২৩ইং তারিখে মনোনয়ন পত্র পত্যাহার এবং ১৮/০৫/২৩ইং তারিখে নির্বাচন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
কিন্তু সুপার সেকেন্দার আলী অভিভাবক সদস্য, ভোটারদের না জানিয়ে কাগজপত্রাদি দাখিল করেছে বলে শিক্ষা অফিস থেকে জানা যায়। এব্যপারে একাধীক এলাকা বাসী বলেন সুপার সাহেব মাদ্রার কমিটির নির্বাচনের কার্যক্রম সম্পূর্ণ করেছেন তা আমরা কেউ জানিনা।
তিনি চেয়েছিলেন কোন রকমে কমিটি পাস করে ২নিয়োগ দেওয়ার পাইতারা করছে। সুপার সেকেন্দার আলী বলেন আমি কমিটি পাশ করানোর জন্য যাবতীয় কাগপত্রাদি জমা দিয়েছি কিন্তু হয়নি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াসিউর রহমান বলেন নির্বাচনের যাবতীয় কর্মকাণ্ড চিঠির মাধ্যমে প্রস্তত করতে বলা হয়েছে কিন্তু তিনি অসুস্থতার কারণ দেখিয়ে সেটি বন্ধ করে রাখেন।