• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বাংলাদেশের নির্বাচন সব ব্যবস্থা ও পরিবেশ পুরোপুরি ধ্বংস করে দিয়েছে আ’লীগ সরকার… চট্টগ্রামে সুলতান সালাহ্ উদ্দীন টুকু

দিনকাল বিডি ২৪ / ১০০ Time View
প্রকাশঃ রবিবার, ৯ জুন, ২০২৪

এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাহ্ উদ্দিন টুকু বলেছেন, বর্তমান দেশে ‘জগদ্দল’ পাথরের ন্যায় রাষ্ট্রিয় ক্ষমতায় চেপে থাকা আ’লীগ সরকার আরো বেশি দিন ঠিকে থাকার জন্য দেশের নির্বাচনী সব ব্যবস্থা ও পরিবেশ পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। যে বিচারক সঠিক বিচার করছে সরকার তাকে নির্বাসনে পাঠাচ্ছে। শিশু, নারী ও সাংবাদিকদের গ্রেপ্তার করা হয় এবং তাদের বিচার বহির্ভূত ভাবে শাস্তি দেয়া হয়। আর অন্য দিকে সাংবাদিক সাগর-রুনি হত্যার শিকার হলে ও কিন্তু তাদের মামলায় চার্জশিট পর্যন্ত দেয়া হয় না।
দেশের ভবিষ্যত রক্ষা করার জন্য এই অবস্থা থেকে দেশ ও দেশের মানুষকে মুক্ত করতে হবে।

শনিবার (৮ জুন) বিকেলে চট্টগ্রাম মহানগর বিএনপি’র দলীয় কার্যালয় ‘নাসিমন ভবন’ এ মহানগর যুবদলের উদ্যোগে আন্দোলন সংগ্রামে হামলা-মামলার শিকার প্রায় আড়াই শতাধিক নেতা-কর্মীকে সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।
কেন্দ্রীয় যুবদলের সভাপতি টুকু বলেন, দুর্নীতির কারণে বাংলাদেশ আজ ঋণগ্রস্ত, বাংলাদেশে প্রায় প্রত্যেকটি পরিবার সরকার কর্তৃক নির্যাতনের শিকার। আজ দেশের যে শিশু জন্মগ্রহণ করেছে সেই ১ লাখ ১৮ হাজার টাকা ঋণে আবদ্ধ। সরকার শুধু ক্ষমতায় ঠিকে থাকার জন্য বিভিন্ন অপরাধী ব্যক্তিকে সংসদ সদস্য বানিয়েছেন বলে ও তিনি মন্তব্য করেন।

চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি’র সভাপতিত্বে ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহেদের উপস্থাপনা এতে অন্যান্যের মাঝে বক্তব্যে রাখেন কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি নুরুল ইসলাম নয়ন, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আবদুল্লাহ, সহ সাধারণ সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ও নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মনজুরুল আজিম সুমন, সাংস্কৃতিক সম্পাদক মঈনুদ্দিন রুবেল, সহ সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ), কক্সবাজার জেলা যুবদলের সভাপতি জেলা অ্যাডভোকেট সৈয়দ আহমদ উজ্জ্বল, কেন্দ্রীয় যুবদলের সদস্য কামরুজ্জামান নান্নু, সাইফুর রহমান চৌধুরী শপথ, আমিনুল ইসলাম তৌহিদ, উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান জসিম, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোঃ শাহজাহান, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচএম রাশেদ খান, দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর, উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদ চৌধুরী, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহবায়ক মোঃ সাইফুল আলম ও সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category