• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বাউফলে চারটি শিয়ালের শাবক উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ১৩০ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

মোঃ ফোরকান,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে চারটি শিয়ালের শাবক উদ্ধার করেছে উপজেলা বন বিভাগ ও বন্যপ্রাণী নিয়ে কাজ করা একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আজ বুধবার (২৭ মার্চ) বেলা ১১ টার দিকে উপজেলার মদনপুরা ইউনিয়নর চন্দ্রপাড়া জোড়পুল এলাকার একটি বাড়ি থেকে ওই চার শিয়ালের শাবক উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানা গেছে, চন্দ্রপাড়া জোড়পুল এলাকার একটি বাড়িতে শিয়ালের চারটি শাবক আটকে রাখা হয়েছে। এমন খবর পেয়ে উপজেলা বন বিভাগ এবং পটুয়াখালীর অ্যানিম্যাল লাভার’স নামে বন্যপ্রাণী নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা আটককৃত শিয়ালের চারটি শাবককে করে উপজেলা বন কর্মকর্তার অফিসে এনে নিরাপদ আশ্রয় রাখেন। পরে শিয়ালের শাবকগুলোর জন্য খাবারর ব্যবস্থা করা হয়।

উপজেলা বন কর্মকর্তা বদিউজ্জামান খান বলেন, শিয়ালের শাবকগুলো ছোট এবং শাবকগুলোর বাবা ও মা ওই এলাকার জঙ্গলই আছে। এ কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ. বশির গাজী মহোদয়ের সঙ্গে পরামর্শ করে সন্ধ্যার পরে ওই এলাকায়ই শাবকগুলো অবমুক্ত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category