• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

বাউফলে বিদ্যুৎ কর্মীর মৃত্যুর প্রতিবাদে আন্দোলন

দিনকাল বিডি ২৪ / ৮১ Time View
প্রকাশঃ বুধবার, ৫ জুন, ২০২৪

মোঃ ফোরকান, জেলা প্রতিনিধি, পটুয়াখালী:
পটুয়াখালীর বাউফলে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ক্ষতিগ্রস্থ বিদ্যুৎ লাইনের সংযোগ দেয়ার সময় পল্লী বিদ্যুৎ বাউফল জোনাল অফিসের লাইনম্যান (লেভেল-১) মোঃ হাসনাইন (২২) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হওয়ার ঘটনায় তার সহকর্মীরা আজ বুধবার দ্বিতীয় দিনেরমত আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারা পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন। হাসনাইনের মৃত্যুর ঘটনায় অফিস কর্মকর্তাদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করেন পল্লী বিদ্যুৎ সমিতির বাউফল জোনাল অফিসের লাইনম্যানরা।

তাদের সাথে একাত্বতা জানিয়ে বিভিন্ন জোনাল অফিসের দেড় শতাধিক চুক্তিভিত্তিক লাইনম্যান (লেভেল-১) আন্দোলনে অংশ গ্রহণ করেছেন।
নিহত মোঃ হাসনাইন ভোলা জেলার দৌলতখান উপজেলার চালিতাতলী গ্রামের মোঃ জামাল হোসেনের ছেলে। তিনি ১ বছর ৯ মাস আগে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বাউফল জোনাল অফিসের জুনিয়র লাইনম্যান (লেভেল-১) হিসেবে যোগদান করেন।আন্দোলনকারীরা জানান, নিয়মানুযায়ী বিদ্যুৎ লাইনের সংযোগ কাজ করার সময় একজন সিনিয়র টেকনিশিয়ান, জুনিয়র ইঞ্জিনিয়ার অথবা সিনিয়র লাইনম্যান (গ্রেড-১) তত্তাবধানে জুনিয়ার লাইনম্যান লেভেল-১ কাজ করবে। কিন্তু সবক্ষেত্রে সিনিয়র সহকর্মী ছাড়াই কাজ করতে বাধ্য হন লেভেল-১ লাইনম্যান । চুক্তিভিত্তিক নিয়োগ হওয়ায় চাপ প্রয়োগের মাধ্যমে অতিরিক্ত কাজ করানো হয়। তাই চাকরী হারানোর ভয়ে তারা নিশ্চুপ থাকেন।

এর আগেও, অফিস কর্মকর্তাদের চাপে অভিজ্ঞ সিনিয়র লাইনম্যান ছাড়াই বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে সারা দেশে প্রাণ হারিয়েছেন ১৮ জন সহকর্মী। সর্বশেষ গত সোমবার প্রাণ হারিয়েছেন আরেক সহকর্মী হাসনাইন। এ ঘটনায় দায়িত্ব অবহেলায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান আন্দোলনকারীরা। উল্লেখ্য: গত সোমবার উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরনিমদী এলাকায় একটি বাড়িতে বিদ্যুৎ সংযোগের কাজ করার সময় বিদ্যুৎ কর্মী হাসনাইন নিহত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category