• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

বাগমারায় বিপুল পরিমান অ্যালকোহল সহ মাদক কারবারী হোসেন গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ২৬৪ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

মাসুদ রানা রাব্বানী,

রাজশাহী: রাজশাহী বাগমারায় বিপুল পরিমান অ্যালকোহল সহ
মোঃ হোসেন আলী (৫০), নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব।
সোমবার (৩ নভেম্বর) দিনগত রাত আড়াইটায় রাজশাহী বাগমারা থানাধীন জোতিনগঞ্জ
বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১১৬
বোতল (১১.৬ লিঃ) মরন নেশা অ্যালকোহল জব্দ করা হয়।
গ্রেফতার মোঃ হোসেন আলী (৫০), তিনি বাগমারা থানার মন্দিয়াল মধ্যপাড়ার মৃত রিক
প্রামাণিকের ছেলে।
মঙ্গলবার সকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে
এ তথ্য নিশ্চিত করা হয়।
র‌্যাব জানায়, সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, এর আভিযানিক দল
জানতে পারে, রাজশাহীর বাগমারা থানাধীন জোতিনগঞ্জ বাজারে ১জন মাদক কারবারী
হোমিওপ্যাথিক ঔষধের আড়ালে শতকরা ৯০ ভাগ অ্যালকোহল যুক্ত মাদক যুব সমাজের কাছে
বিক্রয় করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা
হয়। এ সময় তার কাছে থাকা বাজারের ব্যাগ তল্লাশী করে ১১৬ বোতল অ্যালকোহল জব্দ করা হয়।
র‌্যাব আরও জানায়, সম্প্রতি রাজশাহীর বিভিন্ন জায়গায় অ্যালকোহল পাণ করে প্রাণনাশের
ঘটনাও ঘটেছে।
জিজ্ঞাসাবাদে গ্রেফতার মাদক কারবারী হোসেন আলী স্বীকার করেছে, সে দীর্ঘদিন
যাবত হোমিওপ্যাথিক ঔষধ বিক্রয়ের আড়ালে অধিক লাভের আশায় রাজশাহী জেলা ও মহানগরীর
বিভিন্ন মাদক ব্যবসায়ী ও যুবসমাজের মাঝে এই মাদক বিক্রয় করে আসছিল।
এ ব্যপারে গ্রেফতার হোসেনের বিরুদ্ধে বাগমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে
একটি মামলা রুজু করা হয়েছে।
মঙ্গলবার সকালে তাকে বাগমারা থানায় হস্তান্তরে করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category