• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

বাগাতিপাড়ায় কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

দিনকাল বিডি / ১৮৭ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২

মোঃ আতাউর রহমান
নাটোর প্রতিনিধি
জেলা তথ্য অফিসের আয়োজনে নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়নের ৭ং ডুমরাই ওয়ার্ড কোভিড- ১৯ ভ্যাকসিন গ্রহণ বিষয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সারাদেশে ৫- ১১ বছর বয়সের শিশুদের কোভিড- ১৯ টিকা গ্রহণ সম্পর্কে জনগণকে উদ্বুদ্ধকরণ করেন। প্রধান অতিথি হিসেবে জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী উপস্হিত ছিলেন। তথ্য অফিসার মোহাম্মদ আলী বলেন ২০৪১ সালকে সামনে রেখে সরকার প্রতিটি নাগরিকদের স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণের জন্য কর্মসূচি গ্রহণ করেছেন। সারা পৃথিবীতে যখন করোনা ভাইরাসের কারণে জীবনযাত্রা প্রায় অচল তখন সরকার টিকা আবিষ্কারের সঙ্গে সঙ্গে তা আমদানি করে জনগণকে টিকা প্রদান করছে। বর্তমানে শিশুদের করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার টিকা গ্রহণ করার জন্য প্রচারণা চালিয়ে যাচ্ছে। তথ্য অফিসার আরো বলেন প্রচারেই প্রসার এ কথা স্মরণ থেকে আমরা প্রতিটি ওয়ার্ড পর্যায়ে প্রচারণা করে কোভিড- ১৯ ভ্যাকসিন গ্রহণ করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন চাঁদপুর বিএম কলেজের অধ্যক্ষ মোঃ মকবুল হোসেন,ইউপি সদস্য মোছাঃ জাহানারা বেগম, মোঃ আব্দুল লতিফ, প্রভাষক এম এ মান্নান, মোঃ জমসেদ আলী মাষ্টার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category