বাগেরহাট প্রতিনিধি।।
“সবার মাঝে ঐক্য গড়ি নারী ও শিশু নির্যাতন বন্ধ করি” এই প্রতিপাদ্যকে সামলে রেখে বাগেরহাটে শুরু হয়েছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ। শুক্রবার বিকালে বাগেরহাট জেলা প্রশাসকের সহযোগীতায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও নারী ফোরাম র্যলি ও মানব বন্ধনের আয়োজন করে।
বাগেরহাট প্রেস ক্লাবের সামনে থেকে র্যালি টি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়। এ মানব বন্ধনে বক্তৃতা করেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোচ্ছাব্বেরুল ইসলাম, বাগেরহাট মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক সাহেলা পারভীন, সদর উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান রিজিয়া পারভীন, অধ্যাপক মোজাফ্ফর হোসেন, প্রফেসর চৌধুরী আঃ রব, মুখার্জী রবিন্দ্র নাথ, সাংবাদিক বাবুল সরদার, নারী নেত্রী আম্বিয়া খাতুন, এ্যাড লুনা সিদ্দিকী, তহুরা খাতুন, জোসনা দেবনাথ, শিল্পী আক্তার প্রমুখ।
বাগেরহাট জেলা মহিলা পরিষদ, রূপান্তর, ব্রাক, অপরাজিতা নেটওয়ার্ক বাগেরহাট, সবুজ বাংলা নারী উন্নয়ন সংস্থা, নির্মান সমাজ উন্নয়ন সংস্থ, লায়ন্স ক্লাব গ্রীন বাগেরহাট, শাপলা শালুক মহিলা উন্নয়ন সংস্থা, অগ্রযাত্র মহিলা সমিতি সহ মহিলা অধিদপ্তরের নিবন্ধনকৃত মহিলা সমিতির কমর্ কর্তা ও কর্মচারী বৃন্দ এ র্যালি ও মানববন্ধনে অংশগ্রহন করেন। #