
গড়বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়ন বিএনপির আয়োজনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভে¤\^র) বিকালে ডেমা ইউনিয়ন কাশেমপুর বাজার মাঠে এ সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
ডেমা ইউনিয়ন বিএনপি’র আহবায়ক গাজী আবু বক্কর এর সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম।
এ সময় জেলা বিএনপির যুগ্ন আহবায়ক শমসের আলী মোহন, খাদেম নিয়ামুল নাসির আলাপ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শাহেদ আলী রবি, সৈয়দ নাসির উদ্দিন মালেক, হাদিউজ্জামান হিরো, বিএনপি নেতা সাবেক শ্রমিক দলের সভাপতি সরদার লিয়াকত আলি, সিরাজুল ইসলাম সিরাজ, জেলা মহিলা দলের সভাপতি শাহীদা আক্তার, জেলা ¯ে^”ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম শান্ত, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী সাদ্দাম দ্বীপ, ¯’ানীয় বিএনপি নেতা শেখ আফজাল হোসেন, শহিদুল নকিব, তরফদার নীলুর রহমান, সোহেল তরফদার, শাওন শেখসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপ¯ি’ত ছিলেন।
সম্প্রতি ডেমা ইউনিয়ন বিএনপির নেতা সজিব তরফদারের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে তোলেন সমাবেশে অংশগ্রহনকারীরা।
বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সকল ধর্মের লোক দীর্ঘদিন ধরে সহাব¯’ান করে আসছে। কিš‘ ফেসিবাদের সমর্থক কিছু দুষ্ট লোক দেশকে অ¯ি’তিশীল করার চেষ্টা করছেন। বিএনপির নেতাকর্মীরা এই ফাঁদে পা দেবে না। বিএনপির নেতাকর্মীরা সব সময় সাধারণ মানুষের পাশে ছিল, ভবিষ্যতে পাশে থাকবে। আগামীতে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জাতীয়তাবাদী শক্তিকে ¶মতায় আনতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান এই নেতা। এছাড়া ইউনিয়ন বিএনপির নেতা সজিব তরফদার হত্যার বিচারের জন্য পুলিশ ও প্রশাসনের হ¯—¶েপ কামনা করেন জেলা বিএনপির এই নেতা।#