• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বাগেরহাটে বিজয় দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১৫৪ Time View
প্রকাশঃ রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি ||
মহান বিজয় দিবস উপলক্ষে বিচারপতি এ,টি মনোয়ার হোসেন স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্পে অনুষ্ঠিত হয়েছে । শনিবার (১৬ ডিসেম্বর) সকাল১১ টায় বাগেরহাট জেলা সদরের সাবেকডাঙ্গা গ্রামে নিজ বাড়িতে তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা এই ক্যাম্পের আয়োজন করে । এ সময় উপস্থিত ছিলেন প্রয়াত বিচারপতির সহধর্মিনী আফরিনা মনোয়ার ।

ফ্রি মেডিকেল ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার রফিকুস সালেহীন, মেডিকেল ক্যাম্পে রোগী দেখেন ডাক্তার শরিফুল ইসলাম শরন, গাইনী বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মেহেরুন্নেসা, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডাক্তার এম এ করিম, গাইনী বিশেষজ্ঞ ডাক্তার সেলিনা খাতুন, ডাক্তার ফয়সাল হোসেন ও ডাক্তার পারভেজ হোসাইন প্রমূখ চিকিৎসা সেবা দেন ।

মেডিকেল ক্যাম্পে এলাকার বিভিন্ন রোগে আক্রান্ত এক হাজারের বেশি রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয় । ব্যবস্থাপত্র দেখে ফ্রী ঔষধ প্রদান করা হয় ।

ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার রফিকুস সালেহীন বলেন, প্রত্যেক মাসে বিচারপতি এ,টি মনোয়ার হোসেন স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে । ফ্রি মেডিকেল ক্যাম্প ছাড়াও বিভিন্ন জনকল্যাণমূলক কাজ পরিচালিত হবে এই বিচারপতি স্মরণে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category