• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

বাগেরহাটে সাড়ে তিন বছরের শিশুকে হত্যা, আটক ১

দিনকাল বিডি ২৪ / ১৫৭ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের চিতালমারীতে শিহাব শেখ নামের সাড়ে তিন বছর বয়সী এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হিজলা গ্রামের হামিম শেখের ঘর থেকে পুলিশ ওই শিশুর মরদেহ উদ্ধার করে। এদিন বিকেল থেকে নিখোঁজ ছিল শিশু শিহাব শেখ।

শিশু শিহাবকে হত্যার দায়ে হামীম শেখ (১৭) নামের এক কিশোরকে আটক করেছে পুলিশ। হত্যার শিকার শিশু শিহাব চিতলমারী উপজেলার হিজলা গ্রামের ফরহাদ শেখের ছেলে।

আটক হামিম শেখ(১৭) একই এলাকার রমজান শেখের ছেলে এবং শিহাবের প্রতিবেশী। গ্রেপ্তার হামিমের ঘর থেকে শিহাবের পরিহিত প্যান্ট ও পায়ের স্যান্ডেল উদ্ধার করেছে পুলিশ।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেলুর রহমান বলেন, শিশুর শিহাবের শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহের ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হবে।

তিহি আরও বলেন, এ ঘটনায় হামিম শেখ নামের একটি কিশোরকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার দায়ের স্বীকার করেছে। বিকেলে শিহাবের হাত পা বেধে হত্যা করে নিজ ঘরের পাশে ফেলে রাখে হামিম। এই ঘটনার সাথে আরো কেউ জড়িত আছে কিনা এবং হত্যার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ শুরু করেছে বলে জানান এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category