বাগেরহাট প্রতিনিধি:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাব্বির মল্লিকের কবর জিয়ারত করেছেন সাবেক চিতলমারী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় সভানেত্রী। শুক্রবার (৯ আগষ্ট) বিকালে বাগেরহাটের চিতলমারী উপজেলার হিজলা মাঠপাড়া গ্রামে মল্লিকবাড়ী কবরস্থানে নিহতের কবর জিয়ারতের আরো উপস্থিত ছিলেন বিএনপির হিজলা ইউনিয়নের সভাপতি মোঃ ওসিকুর রহমান, কেন্দ্রীয় বিএনপি নেতা মোল্লা মোঃ আব্দুল্লাহ, মোমিনুল হক টুলু বিশ্বাস, আহবায়ক, উপজেলা বিএনপি, শরিফুল হাসান অপু তালুকদার, যুগ্ম আহবায়ক ছাত্রদল এছাড়াও
উপজেলার বিএনপির সকল স্তরের কয়েক শতাধিক কর্মীগণ উপস্থিত ছিলেন। রুনা গাজী কবর জিয়ারত শেষে নিহত ছাব্বির মল্লিক এর মায়ের সাথে দেখা করেন ও শোকসন্তপ্ত পরিবারের খোঁজ খবর নেন। উল্লেখ্য গত ১৯ জুলাই চিতলমারী উপজেলার হিজলা মাঠপাড়া গ্রামের অবঃ সেনা সদস্য মোঃ শহীদুল মল্লিকের একমাত্র পুত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার উত্তরায় ছাব্বির মল্লিক নিহত হন।