• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

বাঘা উপজেলা আনসার-ভিডিপি কার্যালয়ে বিদায়ী ও নবাগত অফিসারকে সংবর্ধনা

দিনকাল বিডি / ২৫০ Time View
প্রকাশঃ রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

বাঘা(রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘা উপজেলার আনসার-ভিডিপি কার্যালয়ে সংবর্ধনা আয়োজনের মধ্য দিয়ে কর্মরত (ভারপ্রাপ্ত) অফিসারকে বিদায় ও নবাগত অফিসারকে বরণ করে নেওয়া হয়েছে। রোববার (১৯-১০-২০২৫) সকাল ১২টায় উপজেলা আনসার-ভিডিপি সদস্যরা সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন ।
উপজেলা আনসার-ভিডিপি কার্যালয়ে অফিসার হিসেবে যোগদান করেন শরীফ মাহমুদ। তিনি ঠাকুরগাঁও সদর থেকে বদলি হয়ে যোগদান করেছেন। বিদায়ী অফিসার সাকিব উল মওলা বাঘা উপজেলায় অতিরিক্ত দায়িত্ব পালন করছিলেন। তিনি জেলার পুঠিয়া উপজেলা আনসার-ভিডিপি কার্যালয়ে কর্মরত।
উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক সোহেল রানার সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী অফিসার সাকিব উল মওলা বক্তব্যকালে বলেন, সাড়ে ৬মাস আমার দায়িত্বপালনকালে শাসন,সোহাগ ও ভালবাসা রেখে গেলাম। বিদায় কালে অধীনস্থ সকল সদস্যর ভালবাসায় সিক্ত হলাম। যেখানেই থাকি বিদায়ের এই স্নৃতি আপনাদের কথা সব সময় স্বরন করিয়ে দিবে।
নবাগত অফিসার শরীফ মাহমুদ বলেন, দেশ ও জনকল্যাণে আপনারা আগের মতো ভ’মিকা রাখবেন বলে আমি বিশ্বাস করি। সহকর্মীরা বলেন, স্যারের দেওয়া শিক্ষা আমাদের মানবিক জীবন গড়তে সহায়ক হবে।
প্রশিক্ষিকা মাহফুজা খানমের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা,উপজেলা কোম্পানি কমান্ডার আব্দুস সাত্তার, দলনেতা আসাদুজ্জামান, দলনেত্রী জোসনা বেগম প্রমুখ। পরে নবাগত অফিসারকে ফুলের তোড়া ও বিদায়ী অফিসার সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
উপস্থিত ছিলেন- এবাদুল্লাহ,বিদুৎ,আশরাফুল ইসলাম,মতিউর রহমান, মোঃ জুয়েল, শাকিলা খাতুন,তাসলিমা নাসরিন,সোহেল রানা,চম্পা খাতুন, আতিয়া খাতুন,রায়হান আলী ,বিপুল হোসেন,আবু রায়হানসহ আনসার ও ভিডিপির ইউনিয়ন-পৌর ও ওর্য়াডের দলনেতা-দলনেত্রী ।
##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category