• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

বাঘা থানায় নিরাপত্তা দায়িত্বে সেনাবাহিনী-আনসার, কাজে ফেরেনি পুলিশ

দিনকাল বিডি ২৪ / ১১৫ Time View
প্রকাশঃ রবিবার, ১১ আগস্ট, ২০২৪

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের মতো উদ্ভূত পরিস্থিতিতে কর্ম বিরতি পালন করছে পুলিশ। এমন পরিস্থিতিতে নিরাপত্তাঝুঁকির কারণে রাজশাহীর বাঘা থানায় নিরাপত্তায় কাজ করছে সেনা বাহিনী ও আনসার সদস্য। শনিবার (১০-০৮-২০২৪) তাদেও দায়িত্ব পালন করতে দেখা গেছে। পুলিশের কোন সদস্যকে থানায় দায়িত্ব পালন করতে দেখা যায়নি।

বাঘা থানায় কর্তব্যরত আনসার বাহিনীর ইউনিয়ন কমান্ডার মোঃ এবাদুল্লাহ জানান,গত বুধবার (০৭ আগষ্ট) থেকে দায়িত্ব পালন করছেন উপজেলা আনসার বাহিনীর সদস্যরা। থানায় নিরাপত্তার দায়িত্বে থাকা সেনা বাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল করিম জানান, পুলিশকে আগের মতো কাজে ফিরিয়ে আনার জন্য এবং সাহস যোগাতে গত শুক্রবার(০৯ আগষ্ট) রাত থেকে থানায় কাজ করছেন। নিরাপত্তাহীনতায় যারা থানা ছেড়ে নিরাপদ আশ্রয়ে ছিলেন, তাদের কেউ কেউ থানায় আসছেন,দেখা করছেন।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান,পুলিশ সদস্যদের অনেকেই থানায় আছেন। তবে ২/১ দিনের মধ্যে স্বতঃফ’র্তভাবে আগের মতো কাজ শুরু করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category