• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই

বাঘা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময়

দিনকাল বিডি ২৪ / ১৪৫ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় বাঘা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসরাম। বুধবার(১৩ ডিসেম্বর) বিকেল ৩টায় নতুন কর্মস্থল বাঘা উপজেলায় যোগদানের পর বিকেল পৌণে ৫টায় উপজেলা সম্মেলন কক্ষে মত বিনিময় করেন।

এ সময় তিনি জনকল্যানে কাজের সুবিধার্থে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। উপস্থিত ছিলেন- উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জুয়েল আহম্মেদ, উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান,নাটোর পল্লী বিদুৎ সমিতি-২ এর বাঘা জোনাল অফিসের ডিজিএম সুবীর কুমার দত্ত, বাঘা প্রেস ক্লাবের সভাপতি আবদুল লতিফ মিঞা, সহ সভাপতি গোলাম তোফাজ্জল কবীর মিলন,

সাধারণ সম্পাদক নুরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক আমানুল হক আমান, সাংগঠনিক সম্পাদক আসলাম আলী, সমাজকল্যাণ সম্পাদক আখতার রহমান, অর্থ সম্পাদক লালন উদ্দিন, দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম, প্রচার সম্পাদক ফজলুর রহমান মুক্তা,সদস্য আব্দুল হামিদ মিঞা, সাইদুল ইসলাম, সুব্রত কুমার, দোয়েল হোসেন, জহুরুল ইসলাম, আবদুস সালাম প্রমুখ। বাঘা প্রেস ক্লাবের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এর আগের দিন মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকালে বিদায়ী নির্বাহী অফিসার (ইউএনও) শারমিন আখতারকে বাঘা প্রেসক্লাব কার্যালয়ে সংর্বধনা দেওয়া হয়েছে। বাঘা প্রেস ক্লাবের সভাপতি আবদুল লতিফ মিঞার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুজ্জামানের পরিচালনায় বিদায়ী নিবাহী অফিসারকে বাঘা প্রেস ক্লাবের পক্ষ থেকে সন্মননা ক্রেষ্ট প্রদান করা হয়। বিদায়ী অতিথীসহ আরো

দুইজন অতিথীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। বক্তব্যকালে বিদায়ী নির্বাহী অফিসার শারমিন আখতার বলেন, নির্বাহী অফিসার হিসাবে আমার প্রথম যোগদান, বাঘা উপজেলায়। দেড় বছর চাকরি কালিন সময়ে বাঘা প্রেস ক্লাবের সাংবাদিকদের কাছ থেকে সার্বিক সহযোগিতা পেয়েছি। আগামীতে যিনি দায়িত্ব পালন করবেন, তার কাজের অগ্রগতিতে সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, সংগৃহিত সংবাদ সরবরাহ করে প্রেস ক্লাবের সাংবাদিকরা দায়িত্বশীল ভূমিকা পালন করেন বলে যোগদানের পর জেনেছি। আগমীতেও দেশ ও জনকল্যাণে ভ’মিকা রাখবেন বলে বিশ^াস করি। আপনাদের দায়িত্বশীল ভ’মিকা, আমাকে মনে করিয়ে দিবে আপনাদে কথা। উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জুয়েল আহম্মেদ, উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতানসহ বাঘা প্রেস ক্লাবের সদস্যগন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category