• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সের ওটিতে প্রথম জন্ম নেওয়া নবজাতক ও মাকে উপহার

দিনকাল বিডি / ২৫৮ Time View
প্রকাশঃ রবিবার, ৩০ অক্টোবর, ২০২২

বাঘা (রাজশাহী) প্রতিনিধি ঃ
প্রতিষ্ঠার ২৯ বছর পর বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওটিতে (অপারেশন থিয়েটার) সফল সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেওয়া নবজাতক ও তার মাকে ছাড়পত্র প্রদানকালে ফুলেল শুভেচ্ছা ও নতুন পোশাক উপহার দেওয়া হয়েছে। রোববার ( ৩০ অক্টোবর) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আশাদুজ্জামান (আশাদ) ও ডাঃ মল্লিকা সরকার নবজাতকের মা মনিরা বেগমকে ফুলেল শুভেচ্ছা জানান। এর আগে উপহারের পোষাক নবজাতকের গায়ে পরিয়ে দেওয়া হয়। উপস্থিত ছিলেন, মেডিসিন কনসালটেন্ট ( আবাসিক চিকিৎসক ভারপ্রাপ্ত) ডাঃ রাকেশ পান্ডে, ডাঃ পার্থমণিসহ ওটি ইনচার্জের সেবিকারা(নার্স)।
মনিরা বেগম উপজেলার গড়গড়ি ইউনিয়নের খায়েরহাট গ্রামের কবির হোসেনের স্ত্রী। কবির হোসেন জানান,সেবার মানে আমি সন্তষ্ট। হাসপাতালের প্রথম অপারেশনের মাধ্যমে জন্ম নেওয়া সন্তান আমার কাছে ও হাসপাতালের খাতায় স্বনণীয় হয়ে থাকলো।
জানা যায়, বুধবার ( ২৬ অক্টোবর) দুপুরে মনিরা বেগমের সিজারিয়ান অপারেশনের মাধ্যমে প্রতিষ্ঠার ২৯ বছর পর বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার (ওটি) চালু করা হয়েছে। সফল অস্ত্রোপচারের মাধ্যমে মনিরা বেগমের পেট থেকে বের করা হয় পুত্র সন্তান।
ডা. আশাদুজ্জামান (আসাদ) বলেন, স্থানীয় বা আউট সোর্সিং এর মাধ্যমে সিভিল সার্জনের নির্দেশ মোতাবেক নিয়োগকৃত গাইনি সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়ে সিজারিয়ান আপারেশন করা হয়েছে। এখন থেকে সপ্তাহের বুধবার ওটি হবে। তবে গাইনি ও সার্জারি বিশেষজ্ঞ নিয়োগ দেওয়া হলে নিয়মিত অপারেশন করা সম্বব হবে।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category