• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বাঘায় বিএনপির নেতা মানিক খানের পূজা মণ্ডপ পরিদর্শন,

দিনকাল বিডি / ২৮৩ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

বিএনপি ক্ষমতায় গেলে ৩১দফা রুপ রেখা বাস্তবায়ন করবে
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি নেতা নুরুজ্জামান খান মানিক। তিনি জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও উপজেলা কমিটির সাবেক সভাপতি এবং রাজশাহী-৬(চারঘাট-বাঘা) আসনে মনোনয়ন প্রত্যাশী।
মঙ্গলবার(৩০-০৯-২০২৫) বিকেল থেকে রাত পর্যন্ত বাঘা উপজেলার পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সকল সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করে মানিক খান বলেন, তারেক রহমানের নের্তৃত্বে বিএনপি ক্ষমতায় গিয়ে ৩১দফা রুপ রেখা বাস্তবায়ন করবে। বিনোদপুর সার্বজনীন দুর্গা মন্দিরে বক্তব্যকালে বলেন,আপনাদের অংশগ্রহনের মাধ্যমে সেটি বাস্তবায়ন হবে। নির্বিঘ্নে উৎসব পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, কেউ বিশৃঙ্খলা করলে ছাড় পাবেনা। পরিদর্শনকালে উপজেলার সকল মন্দিরে ব্যাক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করেছেন বলে জানান তিনি।
মন্দির কমিটির নেতারা বলেন,সকলের সহযোগিতায় তারা তাদের উৎসব পালন করতে পারছেন। তারা জানান, উপজেলায় এবার ৪৬টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান কল্যাণ ফ্রন্ট-বাঘা উপজেলা শাখার সভাপতি তাপস কুমার জানান,আরো ৪টি ঘট পুজা হচ্ছে। সেগুলোতে প্রতিমা নেই।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন-উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক সাফিুল ইসলাম নান্নু,পৌরসভার সাবেক আহ্বায়ক হামিদুল ইসলাম, সাবেক প্যানেল মেয়র রোকনুজ্জামান মিঠু, ফারুক খান, ওয়ার্ড বিএনপির সভাপতি বাদশা আলম, শিক্ষক আবু তালেব চুন্নু, সাবেক ইউপি সদস্য আলমগীর মিঞা, যুবদল নেতা রবিউল ইসলাম, ,সাবেক ছাত্র নেতা সাহাবাজ আলী, শান্ত মিঞাসহ বিএনপির সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category