• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

বাঘায় সাংবাদিকদের সাথে জামায়াতের প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১৯৬ Time View
প্রকাশঃ শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

বাঘা (রাজশাহী) প্রতিনিধি,

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত
প্রার্থী অধ্যক্ষ নাজমুল হকের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (২৭-১২-২৫) দুপুরে বাঘা সামাজিক সংগঠন জাগ্রত অফিস কার্যালয়ে
মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাঘা উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির
আবদুল্লাহ আল মামুন নুহু।
আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর
মনোনীত প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অধ্যক্ষ নাজমুল হক সম্মান
জনক ভোট নিয়ে বিজয়ী হবেন এবং জামায়াত ক্ষমতায় গেলে বাঘা-চারঘাটকে
মডেল উপজেলা করা হবে বলে সাংবাদিকদের জানান।
বিশেষ অতিথি বাঘা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা জিন্নাত
আলী, উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক সাইফুল ইসলাম, বাঘা পৌর
জামায়াতের আমির অধ্যাপক সাবদার হোসেন, উপজেলা উপজেলা শুরা ও কর্মপরিষদের
সদস্য শিক্ষক আব্দুর রাজ্জাক, উপজেলা শুরা ও কর্মপরিষদের সদস্য ও প্রচার ও মিডিয়া
সেক্রেটারি ইঞ্জিনিয়ার রেজাউল করিম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের
সভাপতি আইয়ুব আলী, সেক্রেটারি সবুজ মাহমুদ প্রমুখ।
অসুস্থ বাঘা প্রেস ক্লাবের আহবায়ক আব্দুল লতিফ মিয়ার সুস্থতা কামনা করা
হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category