• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

বাঘায় জুয়ার আসর থেকে ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ

দিনকাল বিডি / ১৮৭ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২

বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় জুয়া খেলা অবস্থায় ১০ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এসময় তাদের হেফাজত হতে জুয়া খেলার কাজে ব্যবহৃত ০৩ সেট প্লেইং কার্ড (তাস), নগদ ৮,৮৩০/- টাকা, ও ২ টি খেজুর পাতার পাটি উদ্ধার করা হয়। সোমবার রাতে উপজেলার আড়ানি ইউনিয়নের হরিপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে জুয়া খেলার সরঞ্জামসহ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- বাঘা উপজেলা হরিপুর গ্রামের সাইদুল ইসলাম(৪৮) (পিতা-মৃত আখের আলী), একই গ্রামের রিপন আলী(৩০),( পিতা-মোঃ ইউনুস আলী), জাহাঙ্গীর আলী(৩০)( পিতা-মৃত নিজাম আলী) , আনোয়ার হোসেন(৪৯),( পিতা-মৃত ইয়াকুব সরকার), মন্টু আলী(৪৫), (পিতা-ওমর আলী), একই উপজেলার খাগারবাড়িয়া গ্রামের আকবর আলী(৪৫),( পিতা-মোঃ হযরত আলী), আলিফ আলী(৪৫),( পিতা-মৃত আছের উদ্দিন), নাটোরের বাগাতিপাড়া উপজেলার প্রতাবপুর গ্রামের শ্রী সপ্তম প্রমানিক(৫০), (পিতা-মৃত নরেন চন্দ্র প্রমানিক), চক মাহাপুর গ্রামের ইসার উদ্দিন(৪০), পিতা- মহাসিন আলী), শফিকুল ইসলাম(৪৫),( পিতা-মৃত আহাদ আলী)। পুলিশ জানায়,তাদের বিরুদ্ধে ১৮৬৭ সালের জুয়া আইনের ৪ ধারা মতে মামলা রজ্জু করা হয়েছে। (বাঘা থানার মামলা নং-১৭, তারিখ-১৮-১০-২২ খ্রিঃ)।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, রাজশাহীর পুলিশ সুপার স্যারের দিক নির্দেশনায় তাদেরসহ একইদিন রাতে থানা এলাকায় অভিযান পরিচালনা করেআরো ২জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে এক ব্যক্তির বিরুদ্ধে ২ টি জিআর মামলায় সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়নাভুক্ত ও ফৌঃ কাঃ বিঃ ১৫১ ধারা মোতাবেক ১ জন আসামী রয়েছে। মঙ্গলবার (১৮/১০/২০২২) গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category