• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বাঘায় লাইন ওভারটেক করে টিসিবির পণ্য নিতে যাওয়ায় দু’পক্ষের সংর্ঘষ আহত-৩

দিনকাল বিডি ২৪ / ১৯৩ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় লাইন ওভারটেক করে টিসিবি (বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন)’র পণ্য নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৩ জন আহত হয়েছে। আহতরা হলেন -হেদাতিপাড়া গ্রামে নফেল প্রামানিকের ছেলে গোলাম রাব্বি কাজল (২৫), আবদুল মজিদ প্রামানিকের ছেলে খোরশেদ আলম (৪০), সুরাপ আলী প্রামানিকের ছেলে হুমায়ন কবির (৪০)। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।বুধবার (২৮ ফেব্রæয়ারি) উপজেলার বাউসা ইউনিয়ন পরিষদে এই ঘটনা ঘটে।

স্থানীয় জালাল হোসেন জানান,টিসিবি’র পণ্য নেওয়ার জন্য কার্ডধারীদের অনেকেই লাইনে দাঁড়িয়ে ছিলেন।লাইন ওভারটেক করে পণ্য নিতে বাঁধা দেওয়ায়বিতর্কে জড়িয়ে ভারালীপাড়া গ্রামের রাজিব হোসেনকে মারধর করেন বাউসা হেদাতিপাড়া গ্রামের গোলাম রাব্বি কাজল।

দু’পক্ষের উত্তেজনা ছড়িয়ে পড়লেস্থানীয় আ’লীগ পার্টি অর্ফিসে আশ্রয় নেন গোলাম রাব্বি কাজল। পরে ভারালীপাড়া গ্রামের লোকজন দলবদ্ধ হয়ে পার্টি অর্ফিসে ভেতরেগোলাম রাব্বি কাজলকে মারধর করে। পরেবাঁশের লাঠি, হাঁসুয়া নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই গ্রামের লোকজন।

রাজিব হোসেনের দাবি,গোলাম রাব্বি কাজলের কাছে ১০/১২ টি কার্ড ছিল। আমার কাছে থাকা কার্ডটি একজনকে দেওয়ার সময় তর্কে জড়িয়ে আমাকে মারধর করে।গোলাম রাব্বি কাজলের দাবি রাজিব হোসেন লাইন ওভারটেক করে আগে পণ্য দিতে যাচ্ছিল। তাকে বাঁধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ঘটনার সুত্রপাত হয়। পরে পার্টি অফিসের ভেতরে ঢুকে তাকে মারধর করেছে।

ইউপি সদস্য মহসিন আলী বলেন, চেয়ারম্যান বিষয়টি মিমাংসা করে দেওয়ার পরে দুইগ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। তার ভাষ্য, আওয়ামী লীগের পার্টি অফিসের ভেতরে ঢুকে মারধর ও ভাংচুর করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ তুফান বলেন, প্রথম ঘটনাটি নিষ্পত্তি করে দেওয়ার পরে পরিষদের বাইরে পরে ঘটনা ঘটেছে। বাঘা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করা হয়েছে। অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category