• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

বাঘায় শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগনের সাথে নবাগত ইউএনওর পরিচিতি ও মত বিনিময় সভা

দিনকাল বিডি ২৪ / ৮৪ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

বাঘা(রাজশাহী) প্রতিনিধি ঃ :
রাজশাহীর বাঘায় উপজেলার সকল কলেজ,মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসায় কর্মরত প্রধানগনের সাথে পরিচিতি ও মত বিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার। মঙ্গলবার ( ৫ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন এর আয়োজন করে। শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ম নীতি-আইন কানুন মেনে কাজ করার আহ্বান জানিয়ে উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার বলেন,বর্তমান সময়ে অনেক শিক্ষার্থী নিজের লেখা পড়ার চেয়ে মোবাইলে আসক্ত হয়ে পড়েছে। এতে শিক্ষার পরিবেশ বিঘিœত হচ্ছে। তারা যেন অপরাধ কর্মকান্ডে জড়িয়ে না পড়ে,সেজন্য তাদের যে কোন লেখকের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। বাল্য বিয়ের কারণে অনেক শিক্ষর্থী ঝরে পড়ছে। এ বিষয়ে শিক্ষার্থী অভিভাবকদের সচেতনতা করতে প্রয়োজনে মতবিনিময় করতে হবে। শিক্ষার মান উন্নয়নে সক্ষমতা অনুযায়ী প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা স্থাপনের ব্যবস্থা করতে হবে। নির্ধারিত সময়ে মধ্যে বেতন বিল দাখিলসহ শিক্ষকদের আনুসাঙ্গিক বিষয়ে গুরুত্বের সাথে নজর দিতে হবে। ইউএনও বলেন,বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আপনাদের সহযোগিতা পেলে আমার পক্ষ থেকে সেবার মান বৃদ্ধিতে সকল চেষ্টা অব্যাহত থাকবে।
এসময় বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আফম হাসান, উপজেলা একাডেমী সুপারভাইজার মাহমুদুর রহমান, ভোকেশনাল ইন্সটিটিউড এর সুপারিনটেনডেন্ট রেজাইল করিম, গড়গড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক প্রমুখ। উপস্থিত ছিলেন- কলেজ,মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসায় কর্মরত প্রধানগন।
##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category