• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

বিএনপির কর্মী সমাবেশে বক্তব্য দিলেন ওসি

দিনকাল বিডি / ৯৪ Time View
প্রকাশঃ শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
নিজেকে নির্যাতিত দাবি করে কুষ্টিয়ার খোকসা উপজেলা বিএনপির কর্মী সমাবেশে বক্তব্য প্রদান করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুল ইসলাম। ৫ আগস্ট না হলে তিনি ওসি হতে পারতেন না বলেও মন্তব্য করেন।

গত বুধবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে খোকসা জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ওসির দেওয়া বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) সেই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এরপর থেকেই একটি রাজনৈতিক মঞ্চে ওসির এমন বক্তব্যকে অপেশাদার বলে মন্তব্য করেছেন সাধারণ মানুষ।

ভিডিওতে দেখা যায়, ওসি মঈনুল ইসলাম বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‌’আপনারা দুই মিনিট শোনেন, বিনীত অনুরোধ করি কেউ চিল্লায়েন না। গত ১৫-১৬টা বছর কোথায়-কীভাবে ছিলেন আপনারা, আমার চেয়ে আপনারা ভালো জানেন। কোথায় কীভাবে কষ্ট করছেন, ঠিকমতো বাড়িতে থাকতে পারেননি। আমি পুলিশ, আমাকে বাধ্য করেছে। হয়তো আপনারা আমাকে দেখে বলছেন, এ বড় বড় কথা বলে। আসলে না, আমিও ছিলাম, এরকম নির্যাতিত ছিলাম। ৫ তারিখের এই গণঅভ্যুত্থান না হলে আমি আজ এই থানার ওসি হতে পারতাম না। এটা আমি সবসময় বলি এবং স্বীকার করি। আমি বিনীত অনুরোধ করি, আপনাদের অনেক কষ্টের ফলে, ত্যাগ-তিতিক্ষায় আজ আপনারা এ পর্যন্ত আসতে পেরেছেন।’

তিনি আরও বলেন, ৫ আগষ্ট হয়েছে বলেই আমি আজ ওসি। আপনাদের সামনে সুযোগ এসেছে। নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখেন।

এদিকে বিএনপির সমাবেশে বক্তব্য দেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর বক্তব্য দেওয়ার কথা অস্বীকার করেন খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈনুল ইসলাম। তিনি সমকালকে বলেন, ‘আপনাকে কে বলল আমি বক্তব্য রেখেছি? ওখানে গণ্ডগোল হচ্ছিল, আমি মাইকে সবাইকে শান্ত হওয়ার জন্য বলেছি। আমি কোন রাজনৈতিক বক্তব্য রাখিনি। শান্ত করার জন্য বক্তব্য দিয়েছিলাম।’

এ বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার
(ক্রাইম অ্যান্ড অপস) পলাশ কান্তি নাথ বলেন, এ ধরনের কোন খবর আমাদের কাছে নেই। স্বাভাবিকভাবে কোনো রাজনৈতিক দলের সমাবেশে কোন পুলিশ সদস্যের বক্তব্য রাখার সুযোগ নেই। তবে কোন পরিস্থিতিতে সে কথা বলেছে, ব্যাপারটি খোঁজ নিয়ে বিস্তারিত জানাতে পারব।

উল্লেখ্য, খোকসা উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমজাদ আলী সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমি, কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category