• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

বিএনপির রাজনীতি করতে হলে সব সময় জনগণের কল্যানে কাজ করতে হবে এমপি রেজাউল ইসলাম

দিনকাল বিডি ২৪ / ১২৪ Time View
প্রকাশঃ শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি,

নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য এসএম রেজাউল ইসলাম নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন শহীদ জিয়ার আদর্শের দল বিএনপি। এই দল সবসময় মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করেছে। দীর্ঘ ১৭ বছর পর এই দেশের মানুষ তার মূল্যবান ভোট দিয়ে বর্তমান সরকারকে ক্ষমতায় এনেছে। এই দলে থেকে কোন নেতার অপকর্মের কারণে মানুষ কষ্টপায় এমন নেতার বিএনপিতে স্থান হবে না। এই আসন আত্রাই-রাণীনগর দুই থানা নিয়ে গঠিত আমি আত্রাই উপজেলার মানুষ। উন্নয়নের ক্ষেত্রে দুই উপজেলায় সমান ভাবে কাজ করা আমার লক্ষ্য। সে ক্ষেত্রে আমি রাণীনগর বাসির জন্য বিশেষ ক্ষেত্রে বেশি গুরুত্ব দিবো। এই জনপদ হবে উন্নয়ন আর শান্তির জনপদ। তাদের জানমাল নিরাপত্তা ও উন্নয়নের জন্য আমাকে কাজ করতে হবে। এমন কোন কাজে আপনারা জড়িত হবেন না যে খানে মানুষ বদনাম করবে। নিজেকে সম্মানীত হতে হলে কোন মানুষের সাথে খারাপ আচারণ করা যাবে না। সেই ক্ষেত্রে রাজনৈতিক দূর্বৃত্তায়ন, চাঁদাবাজী, সন্ত্রাসী এবং দখলবাজী সহ্য করা হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩১ দফা এবং আমার নির্বাচনী ইস্তেহার এই আসনে মানুষের জন্য বাস্তবায়ন করতে আমি অঙ্গীকার বদ্ধ। পর্যায়ক্রমে এলাকাবাসি উন্নয়নের সুফল পাবে। এই এলাকার চাষিদেে গলার কাটা নওগাঁর ছোট যমুনা নদীর বেড়ীবাধের কাজ বাস্তবায়নের জন্য অগ্রগতি হয়েছে। যথাযথ উন্নয়ন করতে গিয়ে কোন বিশেষ শক্তির কাছে মাথা নত করবো না। সকল সমস্যাকে সামনে রেখে সবার সহযোগীতা নিয়ে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করে রাণীনগর-আত্রাই দুই উপজেলায় কাজ করে যাবো। তিনি শনিবার বিকেলে উপজেলার ঘোষগ্রাম কফিলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা কলেন। গোনা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান আলীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাণীনগর যুবদলের আহবায়ক মোজাক্কির হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মতিউর রহমান উজ্জল উপজেলা বিএনপির সহসভাপতি মকলেছুর রহমান বাবু, প্রভাষক জাকির হোসেন, সাবেক সভাপতি আল-ফারুক জেমস্, সাধারণ সম্পাদক মোসারব হোসেন সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, সাখাওয়াত হোসেন গোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইলিয়াছ হোসেন মিঠু প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category