• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

বিজিবির অভিযানে ৪কোটি টাকার মাদক অস্ত্র -চোরাচালান কৃত পন্য জব্দ।

দিনকাল বিডি / ২৮৬ Time View
প্রকাশঃ বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
oplus_2

মোঃ আশরাফুল আলম
ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি
রংপুর রিজিয়নের সীমান্ত এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে প্রায় ৪ কোটি টাকার অধিক মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৯ ডিসেম্বর ২০২৫ /মঙ্গলবার দুপুর একটায় দিনাজপুর সেক্টরের সদর দপ্তরের অডিটরিয়াম হলে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)
আয়োজিত প্রেস ব্রিফিংয়ে দিনাজপুর সেক্টর কমান্ডার ক‌র্ণেল মোহাম্মদ ফয়সাল হানান খান এ তথ্য জানান। এসময় ফুলবাড়ী ২৯ ব্যটলিয়নের অ‌ধিনায়ক লে, ক‌র্ণেল এ এম জা‌বের বিন জব্বার, জিটু অপারেশন অফিসার মেজর তানিম হাসান খান, সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) আয়োজিত প্রেস ব্রিফিংয়ে রিজিয়ন সেক্টর কমান্ডার লিখিত বক্তব্য উপস্থাপন করেন। ফুলবাড়ী ২৯ ব্যটলিয়নের অ‌ধিনায়ক লে, ক‌র্ণেল এ এম জা‌বের বিন জব্বার, জানায়, বিভিন্ন অভিযানে ৯৬৬ বেতল ফেন্সিডিল,১০০০ বোতল বিদেশি মদ, ৩৪৬৯ পিস ইয়াবা ও ২২৮ কেজি গাঁজাসহ বিপুল পরিমাণ নেশাজাতীয় ওষুধ ও ইনজেকশন উদ্ধার করা হয়। একই সময়ে ৪৮জন আসামীকে আটক করা হয়েছে।
মানব পাচার প্রতিরোধে নিয়মিত টহল ও বিশেষ অভিযানে একজন ভারতীয় নাগরিকসহ ৫জন পুরুষ ৩জন নারী ও ২জন শিশুকে উদ্ধার করা হয়েছে।অস্ত্র উদ্ধার কার্যক্রমে ৩টি ওয়ান শুটারগান ৬রাউন্ট গুলিও ২.দশমিক ৩০ কেজি গান পাউডার জব্দ করা হয়।
চোরাচালান দমনে ভারতীয় প্রসাধনী, ওষুধ, খাদ্যসামগ্রী, শাড়ি, কম্বল, জিরা, চিনি, পেঁয়াজসহ বিপুল পরিমাণ পণ্য ২৫টি মোটরসাইকেল ইজি বাইক নৈকা ও বাইসাইকেল, উদ্ধার করা হয়েছে। একই সময়ে ১২৫ গরু ১৩টি মহিষ ২টি আটক করা হয়।
রিজিয়নের সীমান্ত এলাকায় নতুন ৬টি ক্যাম্প স্থাপন এবং লালমনিরহাটে চতুরবাড়ী বিওপি উদ্বোধন হয়েছে, যা নজরদারি বৃদ্ধি করেছে।
নভেম্বর মাসে বিজিবি–বিএসএফের বিভিন্ন পর্যায়ে ৪১৩টি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে বিরল সীমান্তে ৩০০টি কম্বল ও ১০০০টি শিশু শীতবস্ত্র বিতরণ এবং ৫০০ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। একই মাসে সীমান্ত এলাকায় ২৫৮৬টি জনসচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়।
বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা, চোরাচালান দমন, মানব পাচার প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা রক্ষায় আগামী দিনগুলোতেও অভিযান জোরদার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category