• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় তৃতীয় ধাপে ১১ নির্বাচন শুরু হতে যাচ্ছে

দিনকাল বিডি ২৪ / ৯৭ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে :
তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচন আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে। এ ধাপে চট্টগ্রামের আনোয়ারা, বোয়ালখালী, পটিয়া ও চন্দনাইশ উপজেলাসহ বৃহত্তর চট্টগ্রামের ১১ উপজেলায় এদিন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। কক্সবাজার জেলার তিন উপজেলা উখিয়া, টেকনাফ ও রামু উপজেলায় ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার বিকেলে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম এ তফসিল ঘোষণা করেন। এ নিয়ে চট্টগ্রামে ১১ উপজেলার তফসিল ঘোষিত হয়েছে। বাকি আছে কর্ণফুলী, সাতকানিয়া, বাঁশখালী, লোহাগাড়া উপজেলা। পরবর্তী ধাপে এসব উপজেলার তফসিল ঘোষণা হবে।

প্রথম ধাপের উপজেলা পরিষদের ভোটগ্রহণ আগামী ৮ মে। প্রথমধাপে চট্টগ্রামের তিন উপজেলা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই তিন উপজেলা হল–সন্দ্বীপ, মীরসরাই ও সীতাকুণ্ড। দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২১ মে। দ্বিতীয় ধাপে চট্টগ্রামের রাঙ্গুনিয়া, হাটহাজারী, ফটিকছড়ি ও রাউজান উপজেলাসহ বৃহত্তর চট্টগ্রামের ১৬ উপজেলায় এদিন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, তৃতীয় ধাপের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২ মে। মনোনয়নপত্র যাচাই–বাছাই ৫ মে।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ মে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ ১৩ মে এবং ভোটগ্রহণ ২৯ মে। খাগড়াছড়ি জেলার মহালছড়ি, রাঙামাটির নানিয়ারচর, লংগদু ও বাঘাইছড়ি উপজেলায়ও ভোট গ্রহণ হবে তৃতীয় ধাপে। এদিকে দ্বিতীয় ধাপের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিল ২১ এপ্রিল, মনোনয়নপত্র বাছাই ২৩ এপ্রিল, আপিল ২৪–২৬ এপ্রিল ২৭ থেকে ২৯ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২ মে। আর ভোটগ্রহণ হবে ২১ মে।

প্রথম ধাপের মতো দ্বিতীয় এবং তৃতীয় ধাপের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে উপজেলা নির্বাচন কর্মকর্তাদের নিয়োগ করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদন নিষ্পত্তি করবেন আপিল কর্তৃপক্ষ হিসেবে জেলা প্রশাসক।
মোট চার ধাপে অনুষ্ঠেয় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের পরবর্তীতে ধাপের ৫ জুন অনুষ্ঠিত হবে। দেশে মোট উপজেলার সংখ্যা ৪৯৫টি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category