ওমর ফারুক,ষ্টাফ-রিপোর্টারঃ–আগামী কাল বৃহস্পতিবার (২৭ জুলাই) নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সাবেক এমপি ইসরাফিল আলমের ৩য় মৃত্যুবার্ষিকী। ২০২০ সালের এই দিনে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়
মৃত্যুবরণ করেন।
এদিকে সাবেক এমপির মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল বৃস্পতিবার বেলা ১০ টা থেকে তার নিজ বাসস্থান রাণীনগর উপজেলার ঝিনা গ্রামে পরিবারের পক্ষ থেকে কোরআনখানি,দোয়া অনুষ্ঠান ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়েছে।
সাবেক এমপির স্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুলতানা পারভিন বিউটি এ দোয়া অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন।
সাংবাদিক ওমর ফারুক