• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

মগড়া নদীর ভাঙনে সড়ক বিলীন, দুর্ভোগে পাঁচ গ্রামের ১০ হাজার মানুষ

দিনকাল বিডি ২৪ / ১২৩ Time View
প্রকাশঃ বুধবার, ৩ জুন, ২০২৬

নেত্রকোণা প্রতিনিধি,

নেত্রকোণার রৌহা ইউনিয়নের কচুডুয়ারি গ্রামে মগড়া নদীর তীব্র ভাঙনে প্রায় এক কিলোমিটার ইটের সলিং করা সড়কের বিভিন্ন জায়গায় নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ফলে ওই সড়কটি বর্তমানে সম্পূর্ণভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে আশপাশের অন্তত পাঁচ গ্রামের প্রায় ৮ থেকে ১০ হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের বিভিন্ন অংশ ভেঙে গিয়ে বড় বড় খাদ তৈরি হয়েছে। কোথাও কোথাও রাস্তার অস্তিত্বই নেই। জীবনের ঝুঁকি নিয়ে মোটরসাইকেল, ভ্যান ও ছোট যানবাহন চলাচল করছে। সামান্য অসতর্কতায় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।

এই সড়কটি দিয়ে কার্লি, কচুডুয়ারি, বাহাদুরপুর, চরপাড়া ও বন্দেরপাড়া গ্রামের মানুষ প্রতিদিন যাতায়াত করতেন। স্থানীয়দের ভাষ্য, কৃষিপ্রধান এই অঞ্চলে উৎপাদিত ধান, সবজি ও অন্যান্য কৃষিপণ্য বাজারজাত করতে এখন বড় ধরনের বাধার মুখে পড়তে হচ্ছে। একই সঙ্গে নির্মাণসামগ্রী পরিবহনেও বেড়েছে খরচ ও ভোগান্তি।

এ ছাড়া বর্ষা মৌসুম ঘনিয়ে আসায় পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে। অনেকেই নিয়মিত ক্লাসে যেতে পারছে না।

স্থানীয় বাসিন্দারা দ্রুত সড়কটি পুনর্নির্মাণ ও টেকসই প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়েছেন। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ভাঙন চললেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আজিজুর রহমান বলেন, ভাঙনের বিষয়টি আপনাদের মাধ্যমে অবগত হলাম। ইউপি চেয়ারম্যানের সাথে কথা বলে ক্ষতিগ্রস্ত সড়কটি সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার হবে এবং দ্রুত সময়ের মধ্যে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category