• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

মজিদপাড়া স্কুলের নিরাপত্তা পরিকল্পনার চুড়ান্ত কর্মশালা

দিনকাল বিডি / ৯৪ Time View
প্রকাশঃ রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় স্কুল লেড কমিউনিটি রেজিলেন্স টু ডিজাষ্টার এন্ড ক্লাইমেট রিস্ক (SLCRDCR-।।) প্রকল্পের আয়োজনে বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের নিরাপত্তা পরিকল্পার চুড়ান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিদ্যালয়ের হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনের বাস্তবায়নে মুসলিম এইড ইউকে বাংলাদেশ কান্টি অফিসের আর্থিক ও কারিগরি সহায়তায় ঝখঈজউঈজ-।। প্রকল্পের চুড়ান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান আকন্দের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা মো. জাহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. বেলাল হোসেন, SLCRDCR-।। প্রকল্পের টেকনিকেল অফিসার রুশেল মিস্ত্রী রতন, স্থানীয় কমিউনিটি লিডার মো. আবুল কাশেম, সহকারি শিক্ষক মো. সাইফুল ইসলাম, মোছা. মো. সেলিম মিয়া, স্কুল ফ্যাসিলিটেটর মাসুদুর রহমান, শিউলী আকতার, শিক্ষার্থী আইরিন আকতার, খুকুমনি আকতার প্রমূখ। কর্মশালায় শিক্ষক, শিক্ষর্থী, ম্যানেজিং কমিটির সদস্য, কমিউনিটি লিডার, স্বেচ্ছাসেবী, ডাব্লিউডিএমসির সদস্য, ইউডিএমসির সদস্য উপস্থিত ছিলেন। ইতোমধ্যে দুযোর্গ সহনশীল হিসেবে গড়ে তোলার লক্ষে উপজেলা চলাঞ্চল এবং নদী উপকুলের প্রতিষ্ঠান বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়, বেলকা এমসি উচ্চ বিদ্যালয়, কছিম বাজার উচ্চ বিদ্যালয়, পঞ্চানন্দ আর ইউ দাখিল মাদ্রাসা এবং চর বেলকা চরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুড়ান্ত কর্মপরিকল্পনা প্রায় সম্পন্ন হয়েছে। সকলের মতামতের ভিত্তিত্বে কর্মপরিকল্পনায় দুযোর্গ সহনশীল শ্রেনিকক্ষ নির্মাণ, পর্যাপ্ত ওয়াশরুম, শিক্ষার্থীদের জন্য ব্যাগ-ছাতা, বিদ্যুতের বিকল্প হিসেবে সোলার, বজ্রপাত নিরধক দন্ড, অগ্নিনির্বাপক উপকরণ, সাঁকো নির্মাণ, সকলকে সচেতন করে গড়ে তোলা, মাঠ ভরাট, শ্রেণিকক্ষে ছাদ ও ফ্যান সরবরাহের সিদ্ধান্ত উঠে এসেছে। এসব বিষয়ে কাজ করার পরিকল্পনা করছেন প্রকল্পটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category