• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

মতিহারে আওয়ামী কর্মী পিন্টু’কে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

দিনকাল বিডি / ১১৪ Time View
প্রকাশঃ বুধবার, ১২ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: আওয়ামী কর্মী পিন্টু। পেশা সাবেক স্বর্ণকার ও মুদি দোকানী। তবে পরিচয় দেয় সাংবাদিক। নিজের দোকান ভেঙ্গে এলাকার বিএনপি’র অঙ্গ সংগঠনের ছেলেদের বিরুদ্ধে মামলা দিয়েছিলেন তিনি। পরে ৩৬ হাজার টাকা ক্ষতিপূরুণ আদায় করে। পুলিশ দিয়ে এলাকার বিএনপি জামায়াতের লোকজনকে ধরিয়ে দেওয়া। বঁাচানোর নামে অর্থ অত্মসাৎ করা সেই পিন্টুকে গণধোলাই দিয়েছে এলাকাবাসী।

মঙ্গলবার দিনগত রাত ১১টা ৫৪ মিনিটি রাজশাহী মহানগরীর মাতিহার থানার তালাইমারী ট্রাফিক মোড়ে এ ঘটনা ঘটে।

এর আগে, এদিন রাত ১১টার তালাইমারী ট্রাফিক মোড়ে দিকে পিন্টুকে ট্রাফিক মোড়ে আটকায় স্থানীয়রা। তার বিরুদ্ধে ৫আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকান্ডে অভিযোগে বোয়ালিয়া থানায় একটি মামলা রয়েছে। তাকে আটকানোর লক্ষ্যই ছিলো সেই মামলায় পুলিশে সোপর্দ করা। ফোন দেয়া হয় পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাকে। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি এসআই মিজানকে আসামী আটকের নির্দেশ দেন ওই কর্মকর্তা। কিন্তু ডিবি পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আওয়ামী লীগ কর্মী পিন্টুর ছেলে মুন পৌঁছায়। এ সময় জনতার উদ্দেশ্যে পিন্টুর ছেলে বলে আমার আব্বাকে ছাড় নইলে একেক সালাকে দেখে নিব। যেমন হুমকি তেমন কাজ। সাথে সাথে উত্তেজিত জনতা ঝঁাপিয়ে পড়ে পিন্টু ও তার ছেলে মুনের উপর। চলে চড় থাপ্পড় লাথি ঘুষি। সেখানে থাকা স্থানীয় বিএনপি নেতা মোঃ খাসদার আলী ও মোঃ নূরুল ইসলাম উত্তেজিত জনতাকে থামায়। এ সময় ডিবি পুলিশ ঘটনাস্থলে পেঁৗছে পিন্টুকে তাদের হেফাজতে নেয় এবং তার ছেলে মুনকে মতিহার থানা পুলিশ হেফাজতে নেয়। 

উল্লেখ্য, সাবেক স্বর্ণকার ও মুদি দোকানী পিন্টু নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে প্রত্যান্ত গ্রামঞ্চলে গিয়ে মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে নিউজের হুমকি দিয়ে অর্থ আদায় করে থাকে। ইতিপূর্বে সে ও তার ৩জন সহযোগী একটি প্রাইভেটকার নিয়ে নাটোর জেলার একটি পুকুরে গিয়ে চঁাদা চায়। টাকা না পেয়ে পুকুরের মাছ চঁাদা নেয়। একই দিনে আরেক পুকুরে চঁাদা চাইলে গণধোলাই দিয়ে নাটোর সদর থানায় পুলিশে সোপর্দ করে নাটোরের জনতা। এরপর তাহেরপুরে একটি পুকুরে চঁাদাবাজি করতে গিয়ে জনতার হাতে আটক হয় পিন্টু ও তার সহযোগীরা। ওই সময় গণধোলাইয়ের শিকার হয় তার সহযোগীরা। কিন্তু পিন্টু কৌশলে পালিয়ে যায়। এই হলো সাবেক স্বর্ণকার, মুদি দোকানী ও কথিত সাংবাদিক পিন্টু। এদের এই ধরনের কর্মকান্ডের উদাহরণের শেষ নেই।

স্থানীয় যুবদল কর্মী ভুক্তভোগী আজিম জানায়, আমাকে পুলিশ দিয়ে ধরিয়ে ছাড়ানোর নাম করে ৪হাজার টাকা নিয়েছে পিন্টু। কিন্তু আমাকে পুলিশের কবল থেকে মুক্ত করতে পারেনি আবার টাকাও ফেরত দেয়নি। আমাকে জেলে যেতে হয়েছে। জেলে থানাকালীন আমার দাদা মারা গেছেন। মৃত দাদার মুখ দেখতে পাইনি। এছাড়া একাধিক স্থানীয় বিএনপি কর্মীরা জানায়। নিজের দোকান ভেঙ্গে ৪৬ হাজার টাকার মামলা দেয় পিন্টু পরে ৩৬ হাজার টাকা নিয়ে মামলা তুলে নেয়। এছাড়াও তার বিভিন্ন ধরনের অপকর্ম শেষ নাই বলেও জানায় স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category