• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

মহাদেবপুরে সর্বোচ্চ সংখ্যায় দুর্গোৎসবে সকল প্রস্তুতি সম্পূর্ন ৩৫টি মন্দির ঝুঁকিপূর্ণ

গৌতম কুমার মহন্ত / ২৯৯ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২

গৌতম কুমার মহন্ত ঃ দেশের সকল উপজেলার পরিসংখ্যান টপকিয়ে নওগাঁর মহাদেবপুরে সর্বোচ্চ সংখ্যায় শারদীয় দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে। দুর্গা প্রতিমায় শেষ মুহুর্তের রং তুলির আচঁড় দিতে ব্যস্ত সময় কাটাচ্ছে মৃৎ শিল্পীরা। থানা পুলিশের মতে উপজেলার ১৫৪টি মন্দিরের মধ্যে ৩৫টি দুর্গা মন্দির ঝুঁকিপূর্ন দাবী করা হলেও সচেতন এলাকাবাসী মনে করে সবগুলো মন্দিরকেই ঝুঁকিপূর্ন হিসেবে চিহিৃত করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সজাক থাকা প্রয়োজন। বিগত কয়েক বছর ধরে মহামারী করোনার বিস্তার প্রভাবে দেশের সকল সম্প্রদায়ের মানুষ তাদের ধর্মীয় কার্যক্রমসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে বাধা গ্রস্থ হয়েছে। সেই বিশ্ব মহামারী করোনার প্রভাব চলতি বছর কিছুটা হ্রাস পাওয়ায় গত ঈদুল ফিতর এবং ঈদুল আযাহাসহ সর্বজনীন এ দুর্গোৎসবের আমেজ লক্ষ করা যাচ্ছে সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে। দেশের সবকটি উপজেলার চেয়ে মহাদেবপুর উপজেলায় সর্বোচ্চ সংখ্যক দুর্গাপূজা হচ্ছে দাবী করে উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু অজিত কুমার মন্ডল জানান, উপজেলার সদরসহ ১০ ইউনিয়নে ১৫৪ টি স্থায়ী এবং অস্থায়ী মন্দিরে শারদীয় দুর্গা পুজার সকল প্রস্তুতি সম্পূর্ন হয়েছে। দুর্গা প্রতিমায় শেষ মুহূর্তের রং তুলির আচঁড় দিতে মৃৎ শিল্পীরা উপজেলার মন্দির গুলোতে ব্যাস্ত সময় পার করছে। মৃৎ শিল্পীর সঙ্গে পাল্লা দিয়ে মন্দির গুলো সাজানোয় ব্যাস্ত হয়ে পরেছে ডেকোরেশন কাজে নিয়োজিত কারিগর ও কারুশিল্পীরা। মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগন অভিযোগ করেন বিদ্যুত সাশ্রয়ে সরকার ঘোষিত নির্দেশনা মানতে গিয়ে বিগত বছরের চেয়ে এবছর মন্দির গুলোতে আলোক সজ্জায় ব্যায় বেড়েছে কয়েক গুণ। আলোক সজ্জার ধারা বাহিকতা ধরে রাখতে বিদ্যুতের বিকল্প হিসেবে প্রায় প্রতিটি মন্দিরেই জেনারেটরের ব্যাবস্থা করা হয়েছে। একই সঙ্গে মন্দির গুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে প্রতিটি মন্দিরে সিসি ক্যামেরা বসানোর জন্য স্থানীয় প্রশাসনের চাপ থাকলেও সংশ্লিষ্ট কমিটি এ বিষয়ে ততটা আগ্রহী নয়। তবে স্থানীয় সচেতন মহলের মতে সম্প্রতি সময়ে দেশের বিভিন্ন স্থানে একটি চিহ্নিত ধর্মান্ধ গোষ্ঠী এবং একটি রাজনৈতিক দল পরিকল্পিত ভাবে বর্তমান সরকারকে বিশ্বের দরবারে বিতর্কিত করতে সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্টের চক্রান্তে লিপ্ত রয়েছে। সম্প্রতি এ উপজেলার একটি শিক্ষা প্রতিষ্ঠানের হিন্দু শিক্ষিকার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের মাধ্যমে সাম্প্রদায়িকতাকে উস্কে দেয়ার অভিযোগে স্থানীয় কতিপয় দুই সাংবাদিক ও বিএনপি নেতাকে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে পাঠায়। অবশ্য গ্রেফতারকৃত দুই বিএনপি নেতা আদালত থেকে জামিনে ছাড়া পেয়ে আবারো তারা বিভিন্ন অপরাধ মুলক কাজে জরিয়ে পরছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সচেতন মহল মনে করেন আসন্ন শারদীয় দুর্গোৎসবে ওই ধর্মান্ধ গোষ্ঠী এবং রাজনৈতিক দলটির পৃষ্ট পোশকতায় নতুন করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনিষ্টের সুযোগ যাতে না পায় সেদিকে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সংশ্লিষ্ট পুজা মন্দির কমিটির নেতৃবৃন্দকে সজাগ থাকতে হবে। সনাতন ধর্মাবলম্বী এবং পঞ্জিকা মতে আগামী ১ অক্টোবর শনিবার ষষ্ঠী তিথি থেকে ৫ দিনব্যাপী আনুষ্ঠানিক ভাবে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎতম শারদীয় দুর্গোপূজা উৎসব শুরু হবে। এ উপজেলায় ৩৫টি দুর্গা মন্দির ঝুঁকিপূর্ন (অধিক গুরুত্বপূর্ন) দাবী করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ বলেন, ইতোমধ্যেই উপজেলার প্রতিটি মন্দিরে পুলিশের মোবাইল টহল টিম দেয়াসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং আনসার ভিডিপির সদস্য মোতায়েন করা হয়েছে। জেলার কোন দুর্গা মন্দির ঝুঁকিপূর্ন নয় দাবী করে নওগাঁর পুলিশ সুপার রাশেদুল ইসলাম বলেন, দুর্গা পূজার শুরু থেকে শেষ দিন পর্যন্ত প্রতিটি দুর্গা মন্দিরে পুলিশ এবং সাদা পোশাকে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ বিভাগ সচেতন থাকবে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category