• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই

“মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পুতুল

দিনকাল বিডি ২৪ / ২২০ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

আনিসুর রহমান বাগাতিপাড়া উপজেলা প্রতিনিধি :

নাটোরের রাজনীতিতে আজ যুক্ত হলো এক গর্বের অধ্যায়। মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

খবরটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) নির্বাচনী এলাকায় আনন্দের ঢেউ বয়ে যায়। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দেয়। বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ, শুভেচ্ছা বিনিময় ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

লালপুর বাজার ও বাগাতিপাড়া উপজেলা সদরসহ আশপাশের গ্রামগুলোতে এখন উৎসবের আবহ। বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোশাররফ হোসেন বলেন, আমাদের মেয়ে আজ দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এটি কেবল একটি রাজনৈতিক পদপ্রাপ্তি নয়, পুরো নাটোর জেলার মানুষের জন্য গর্ব ও সম্মানের বিষয়। তিনি ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে একজন শিক্ষিত ও দক্ষ নেতৃত্ব হিসেবে উল্লেখ করেন।

মোশাররফ হোসেন আরও বলেন, পুতুলের মাধ্যমে নারী ও শিশু অধিকার রক্ষা এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়ন সম্ভব হবে। তিনি আশা প্রকাশ করেন, নতুন প্রতিমন্ত্রীর নেতৃত্বে এলাকায় অবকাঠামোগত উন্নয়ন, নারী উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে।

তাঁর সততা ও নিষ্ঠা সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি এলাকার উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে বলে এলাকাবাসী বিশ্বাস করেন।

ব্যারিস্টার পুতুলের রাজনৈতিক পথচলায় রয়েছে পারিবারিক ঐতিহ্যের গভীর ছাপ। তাঁর পিতা সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের উন্নয়নমূলক কর্মকাণ্ড এখনো স্থানীয়দের মুখে মুখে ফেরে। সেই ধারাবাহিকতায় পুতুলের মন্ত্রিত্বকে অনেকে উন্নয়নের নতুন সম্ভাবনা হিসেবে দেখছেন। স্থানীয় শিক্ষক নেতা সাজেদুর সাজ্জাদ বলেন, আমরা চাই নারী শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের সুযোগ আরও বাড়ুক।

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ দুটি খাতই সরাসরি সাধারণ মানুষের জীবনের সঙ্গে জড়িত। ফলে পুতুলের দায়িত্বকে ঘিরে প্রত্যাশা অনেক বেশি। তরুণ সমাজকর্মী রাবেয়া খাতুন সুরভী জানান, একজন শিক্ষিত ও পেশাদার নারী নেতৃত্ব পাওয়ায় তৃণমূল পর্যায়ে নারীদের জন্য কার্যকর উদ্যোগ নেওয়া সহজ হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে মন্তব্য করেছেন, এই নেতৃত্বে সামাজিক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উত্তরাঞ্চলের একটি জেলা থেকে গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয়ে প্রতিনিধিত্ব পাওয়া আঞ্চলিক ভারসাম্য রক্ষার ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ। তবে গৌরবের পাশাপাশি তাঁর সামনে চ্যালেঞ্জও রয়েছে। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং সমাজকল্যাণ ভাতার স্বচ্ছ বণ্টন নিশ্চিত করাই হবে প্রধান কাজ। আপাতত নাটোরে উৎসবের রেশ কাটেনি; মানুষ এখন তাঁর হাত ধরে ইতিবাচক পরিবর্তনের অপেক্ষা করছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category