• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

মাদারগঞ্জ পৌরসভার প্রস্তাবিত বাজেট ঘোষণা

দিনকাল বিডি ২৪ / ১৭৬ Time View
প্রকাশঃ বুধবার, ২ আগস্ট, ২০২৩

এম আর সাইফুল, মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ

জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার ২৩- ২৪ অর্থ বছরের বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। ২ আগষ্ট (বুধবার) দুপুরে নবনির্মিত পৌরসভা ভবনের পৌর হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। পৌরসভার প্রধান নির্বাহী মোঃ জুলহাস উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির। অনুষ্ঠানে পৌরসভার ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ, পৌরসভার কর্মকর্তা – কর্মচারীবৃন্দ এবং প্রিন্ট মিডিয়া ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ অনেকেই উপস্থিত ছিলেন। মাদারগঞ্জ পৌরসভার ২৩-২৪ অর্থ বছরের মোট রাজস্ব আয় ধরা হয়েছে চার কোটি চল্লিশ লক্ষ চৌষট্টি হাজার তিনশত বাইশ টাকা মাত্র এবং মোট ব্যয় তিন কোটি বিরাশি লক্ষ পঁচানব্বই হাজার টাকা মাত্র। সর্বমোট প্রস্তাবিত বাজেট একান্ন কোটি ষাট লক্ষ ঊনষাট হাজার তিনশত এগার টাকা মাত্র। এসময় পৌরবাসীকে পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য দিকনির্দেশনা দেন এবং পৌরবাসীকে ডেঙ্গু বিষয়ে সচেতন করেন। তিনি আরো বলেন প্রস্তাবিত বাজেট পৌরসভার চলমান উন্নয়নমূলক কার্যক্রমকে তরান্বিত করবে এবং এ বাজেটের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। এ বাজেট বাস্তবায়নে পৌরবাসীর সহযোগিতা কামনা করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category