এম আর সাইফুল, মাদারগঞ্জ, জামালপুর:
জামালপুরের মাদারগঞ্জ পৌরসভায় শীতার্তদের মাঝে ৩ শতাধিক শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
রবিবার (১৪ জানুয়ারি) মাদারগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সাগর ও তার পরিবারের অর্থায়নে শহরের বিভিন্ন অঞ্চলের ৩ শতাধিক শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
মাদারগঞ্জ পৌরসভার কাউন্সিলর ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সাগরের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সদস্য কাউসার আহমেদ মামুনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান রহমতুল্লাহ রিমু,
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান পাক্কি ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নবা আলী প্রমুখ। এসময় কাউন্সিলর হাসানুজ্জামান সাগরের পরিবারবর্গসহ সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।