• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

মাদারগঞ্জে শুভ উদ্বোধন হলো জি.বি.এম উন্মুক্ত গণগ্রন্থাগার

দিনকাল বিডি ২৪ / ১৮৮ Time View
প্রকাশঃ রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩

এম আর সাইফুল, মাদারগঞ্জ, জামালপুরঃ ‘গ্রন্থগারে বই পড়ি, জ্ঞানের আলোয় দেশ গড়ি’এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ গ্রামে নবীন প্রবীণদের বইমুখী করতে তরুণ লেখক, সাংবাদিক, কলামিস্ট ও সংগঠক জি.বি.এম রুবেল আহম্মেদের নিজ উদ্যোগে ও পৃষ্ঠপোষকতায় শুভ সূচনা হলো এই উন্মুক্ত গণগ্রন্থাগার।

রবিবার (৩১ ডিসেম্বর) বিকালে শুভ উদ্বোধন করেন ৩নং গুনারীতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সাজু, কবি নান্নু পারভেজ, আলহাজ্ব আফজাল হোসেন, চারণ থিয়েটারের সভাপতি সাখাওয়াত হোসেন, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আব্বাস আলী, রহুল আমিন টুনু, মাজহার বাবলু, মোসলেমাবাদ নূরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল হাসান সিরাজ, আতিকুর রহমান লেবু, জগলুল পাশাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সমাজ যখন ভার্চুয়ালে আসক্ত, ঠিক তখনই জি.বি.এম রুবেল আহম্মেদ এর এই ব্যতিক্রমী উদ্যোগ সমাজে ব্যাপকভাবে সাড়া ফেলেছে। প্রবীণরা মুখে মুখে বলছেন, তাঁদের বহুদিনের স্বপ্ন আজ পূর্ণ হলো। সকলের বসার একটি সাহিত্য আড্ডা হলো। এই গণগ্রন্থাগারে ৬ টি কর্ণার জায়গা পেয়েছে। রয়েছে বহু লেখকের বই। নবীন লেখক, পাঠকরা আসছেন বিভিন্ন পত্রিকা ও বই পড়তে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category