• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

মানবতার হাত বাড়ালেন জাকির হোসাইন উপকৃত ৩০০ দরিদ্র পরিবার

দিনকাল বিডি ২৪ / ১৬০ Time View
প্রকাশঃ বুধবার, ২৫ মার্চ, ২০২৬

জামালপুর প্রতিনিধি:
মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন প্রবাসী সফল উদ্যোক্তা ও সিনার ট্রান্স ইঞ্জিনিয়ারিং SDN. BHD (মালয়েশিয়া)-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির হোসাইন। তার ব্যক্তিগত উদ্যোগে জামালপুরের ইসলামপুর উপজেলার চিনার চর মধ্যপাড়া মহিউস সুন্নাহ কওমি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার মাঠে ৩০০ জন গরীব ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

প্রতিজনকে ১ হাজার টাকা করে প্রদান করা হয়, যা বর্তমান সময়ে অসচ্ছল মানুষের জন্য কিছুটা হলেও স্বস্তি বয়ে আনবে বলে মনে করছেন স্থানীয়রা। প্রবাসে থেকেও দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে জাকির হোসাইনের এমন উদ্যোগ এলাকাজুড়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

বিতরণের সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী হাফিজুর রহমান (দুবাই, সংযুক্ত আরব আমিরাত), আউজি ফ্যাশন বিডি ও আউজি রেন্টএকার মিরপুরের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ জিয়াউল হক জিয়া, ১১নং চরপুটিমারী ইউনিয়ন উত্তর শাখা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান, মাদ্রাসা ও এতিমখানার মোহতামিম মাওলানা সিদ্দিকুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ শাহনুর রহমান পলাশ, যুগ্ম আহবায়ক মোঃ ছামিদুল ইসলাম ছানি, যুগ্ম আহবায়ক আবু হানিফ বুলবুল, সুলতান বেপারী এবং ছাত্রদল নেতা মিজানুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে দাঁড়ানোর যে মানসিকতা জাকির হোসাইন দেখিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। তারা আশা প্রকাশ করেন, তার এ মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সমাজের বিত্তবানদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

স্থানীয় সুবিধাভোগীরা জাকির হোসাইনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই সহায়তা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী।
শেষে, জাকির হোসাইন বলেন, সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই তার মূল লক্ষ্য। ভবিষ্যতেও তিনি এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখবেন বলে আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category