• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

মান্দায় আত্রাই নদীর ভাটি অংশে অবৈধভাবে উত্তোলিত বিপুল পরিমাণ বালু জব্দ, উন্মুক্ত নিলামে বিক্রি

দিনকাল বিডি ২৪ / ১৯৭ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দা উপজেলার কসব ইউনিয়নের আত্রাই নদীর ভাটি অংশে অবৈধভাবে উত্তোলিত বিপুল পরিমাণ বালু জব্দ করেছে প্রশাসন। পরে সরকারি বিধি-বিধান মেনে উন্মুক্ত নিলামের মাধ্যমে বালুগুলো বিক্রি করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী মান্দা উপজেলার কসব ইউনিয়নের তেগাড়া খেয়াঘাট সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ।
অভিযানকালে আত্রাই নদীর ভাটি অংশের ইজারা বহির্ভূত জায়গায় অবৈধভাবে উত্তোলিত দুটি বালুর স্তুপ জব্দ করা হয়। জব্দকৃত বালু স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যের জিম্মায় রাখা হয়। তবে অভিযানের সময় বালু উত্তোলনের সঙ্গে জড়িত কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
পরবর্তীতে একই দিন বিকেলে (৬ নভেম্বর) তেগাড়া খেয়াঘাট সংলগ্ন স্থানে জব্দকৃত বালু উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। মোট ১,৬২৬.২৭৬ ঘনমিটার বালু সরকারি বিধি-বিধান মেনে নিলামে তোলা হয়। নিলামে মোট ১৮ জন ক্রেতা অংশগ্রহণ করেন এবং প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে বিক্রয় প্রক্রিয়া সম্পন্ন হয়।
অভিযানে অংশগ্রহণকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ বলেন,“সরকারি অনুমোদন ছাড়া কেউ বালু উত্তোলন করতে পারবে না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। মান্দা উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চলমান আছে এবং তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
অভিযান পরিচালনাকালে সার্ভেয়ার এমদাদুল হকসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
স্থানীয় এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে আত্রাই নদীর ওই এলাকায় ইজারা ছাড়া বালু উত্তোলন করা হচ্ছিল। এতে একদিকে সরকারের রাজস্ব ক্ষতি হচ্ছিল, অন্যদিকে নদী ভাঙন ও পরিবেশের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছিল। প্রশাসনের এই অভিযানকে তারা স্বাগত জানিয়েছেন।
ছবির ক্যাপশনঃ আত্রাই নদীর তেগাড়া খেয়াঘাট সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করছেন সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category