• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
ড্রামে অতিরিক্ত তেল দিতে রাজি না হওয়ায় মান্দায় ‘সরকার ফিলিং স্টেশনে’ অতর্কিত হামলা: মালিকসহ আহত ২ মান্দায় গ্রাম আদালতে আস্থা ফিরছে মানুষের থানা-কোর্টে দৌড়াতে হচ্ছে না, কম খরচে দ্রুত মিলছে সমাধান শেরপুরের শ্রীবরদীতে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ খামারি রুয়েটের উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাত করলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান নবায়নযোগ্য জ্বালানি প্রতিযোগিতা বিকল্প উৎস ব্যবহারে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের আহ্বান, রুয়েট উপাচার্যের রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি, দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার চকহরিনারায়ণ মাদ্রাসায় অনিয়মের পাহাড় ৬ বছর নিখোঁজ কর্মীর বেতন লুট, সুপারের ‘পারিবারিক’ নিয়োগ মিশনে ফুঁসছে এলাকাবাসী উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন নওগাঁর মান্দায় ৬২০০ লিটার ডিজেলসহ দুই জন গ্রেপ্তার

মান্দায় গ্রাম আদালতে আস্থা ফিরছে মানুষের থানা-কোর্টে দৌড়াতে হচ্ছে না, কম খরচে দ্রুত মিলছে সমাধান

দিনকাল বিডি ২৪ / ২২ Time View
প্রকাশঃ বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় দ্রুত বিচার ও বিরোধ নিষ্পত্তিতে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে গ্রাম আদালত। পারিবারিক
কলহ থেকে শুরু করে ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি অভিযোগের মীমাংসা
এখন মিলছে ঘরের কাছেই। ফলে সামান্য বিষয়ে আর থানা-পুলিশ কিংবা জেলা
সদরের কোর্ট-কাচারিতে দৌড়াতে হচ্ছে না সাধারণ মানুষকে। এতে একদিকে
যেমন সময়ের সাশ্রয় হচ্ছে, অন্যদিকে হয়রানি ও অর্থ খরচ থেকে মুক্তি পাচ্ছেন
প্রান্তিক জনপদের মানুষ।
উপজেলার ৫নং গণেশপুর ইউনিয়নে গিয়ে দেখা যায়, গ্রাম আদালতের প্রতি
সাধারণ মানুষের আস্থা এখন আকাশচুম্বী। সরকার নির্ধারিত নামমাত্র ফি দিয়ে
এখানে মামলা করতে পারছেন ভুক্তভোগীরা। বিশেষ করে অসহায় ও গরিব মানুষের জন্য
এই আদালত ভরসার প্রতীক হয়ে দাঁড়িয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সপ্তাহের নির্ধারিত এই দিনে ইউনিয়ন পরিষদ
প্রাঙ্গণে বসে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম। কাঞ্চন গ্রামের আব্দুল
মান্নান কয়েক মাস আগে একটি পারিবারিক দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিলেন। বড়
কোনো ঝামেলায় না গিয়ে তিনি ইউপি চেয়ারম্যানের ওপর আস্থা রেখে গ্রাম
আদালতে আবেদন করেন। আব্দুল মান্নান বলেন, ‘খুব কম সময়ে এবং বিনা খরচে
আমরা এখানে মামলার ফয়সালা পেয়েছি। আগে এসব নিয়ে কোর্টে গেলে হাজার
হাজার টাকা খরচ হতো, এখন সেই ভয় নেই।’
জানা গেছে, প্রতি বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত চলে এই আদালতের
কার্যক্রম। দিনে গড়ে ২০ থেকে ২৫টি মামলার শান্তিপূর্ণ নিষ্পত্তি করা হয়।
ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী বাবুল ইউনিয়ন সচিব ও ইউপি
সদস্যদের নিয়ে নিরলসভাবে এই সেবা দিয়ে যাচ্ছেন।
তবে চেয়ারম্যানের এই জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল তার
বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, একটি
মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘হলুদ সাংবাদিক’ দিয়ে সামাজিক যোগাযোগ
মাধ্যমে চেয়ারম্যানের ভাবমূর্তি ক্ষুণ্ধসঢ়;ন করতে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার
করছে। এর প্রতিবাদে এলাকায় তীব্র নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে গণেশপুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী বাবুল বলেন,
‘সরকার সাধারণ মানুষের দোরগোড়ায় বিচারিক সেবা পৌঁছে দিতে গ্রাম
আদালত চালু করেছে। আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। কিন্তু একটি মহল উন্নয়নকে
বাধাগ্রস্ত করতে এবং আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমি এসবে
বিচলিত নই, জনগণের সেবায় আমি সবসময় পাশে আছি।’
উল্লেখ্য, গ্রাম আদালত ছাড়াও এই ইউনিয়ন পরিষদের মাধ্যমে সরকারের প্রায় ৮৩
ধরনের সামাজিক ও উন্নয়নমূলক সেবা প্রদান করা হচ্ছে। এর মধ্যে বয়স্ক ভাতা,
বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা থেকে শুরু করে ভিজিডি, ভিজিএফ এবং
গ্রামীণ রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়নের বিশাল কর্মযজ্ঞ সরাসরি তদারকি
করছেন ইউপি চেয়ারম্যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category