• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

মান্দায় তাফসিরুল কোরআন মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা

দিনকাল বিডি ২৪ / ৭৭ Time View
প্রকাশঃ সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দা উপজেলার নবগ্রাম পূর্বপাড়া নতুন জামে মসজিদের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, মান্দা উপজেলা বিএনপির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক এম এ মতীন।
রবিবার রাত সাড়ে ৯টার দিকে আলহাজ্ব কছিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মাহফিলে তিনি এ দোয়ার আহ্বান জানান। একই সঙ্গে মসজিদের উন্নয়নকল্পে তিনি নগদ ২৫ হাজার টাকা অনুদান প্রদান করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-মান্দা উপজেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন টুকু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক শামশুল ইসলাম বাদল, দপ্তর সম্পাদক ও ভালাইন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সদস্য ও মান্দা সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান শাহানা প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন-জেলা কাজী সমিতির সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক ধর্ম সম্পাদক মাওলানা কাজী মো. আমিনুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ডি.এম. আব্দুল মালেক, সাদেকুল ইসলাম, শরিফুল ইসলাম বেলাল, অ্যাডভোকেট মিজানুর রহমান ও সিদ্দিক হোসেন প্রমুখ।
মাহফিলে অংশ নেন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল হালিম দুলালসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, মহিলাদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এছাড়া উপস্থিত ছিলেন-পরানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, গণেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মন্ডল, কাঁশোপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিদুজ্জামান সোহান, যুবদলের সাধারণ সম্পাদক এমদাদুল হক এবং ভারশোঁ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল রানাসহ বিভিন্ন ইউনিয়নের আরও বহু নেতাকর্মী।
মাহফিলে দোয়া পরিচালনা করেন দ্বিতীয় বক্তা, নিয়ামতপুর উপজেলার হযরত উম্মে হানি বালক–বালিকা হাফেজিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা মো. হেলাল উদ্দীন হেলালী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category