• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

মান্দায় নারী উন্নয়ন ফোরামের ১০ লাখ টাকা আত্মসাৎ; কাগজে প্রকল্প বাস্তবায়ন, বাস্তবে কিছুই জানেন না সদস্যরা

দিনকাল বিডি ২৪ / ১২৫ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দা উপজেলায় নারী উন্নয়ন ফোরামের নামে বরাদ্দ পাওয়া ১০ লাখ টাকা প্রকল্প বাস্তবায়ন ছাড়াই আত্মসাৎ করা হয়েছে—এমন অভিযোগ উঠেছে। কাগজপত্রে সেলাই মেশিন ও গবাদি পশু বিতরণ সম্পন্ন দেখানো হলেও প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট নারী উন্নয়ন ফোরামের ৪২ জন সদস্যই জানিয়েছেন, তারা কোনো উপকরণ পাননি, বরাদ্দের বিষয়টিও জানতেন না।
স্থানীয়দের অভিযোগ, একের পর এক ভুয়া প্রকল্প দেখিয়ে সরকারি অর্থ লুটপাটের ঘটনা বাড়ছে। বিষয়টি নিয়ে এলাকায় তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
উপজেলা প্রশাসন ও এলজিইডির নথি অনুযায়ী, সরকারি বার্ষিক উন্নয়ন তহবিলের (এডিপি) আওতায় ২০২৪-২৫ অর্থবছরে নারী উন্নয়ন কার্যক্রমে দুটি প্রকল্পে মোট ১০ লাখ টাকা বরাদ্দ দেখানো হয় সেলাই মেশিন বিতরণে ৫ লাখ টাকা এবং গবাদি পশু বিতরণে আরও ৫ লাখ টাকা। এ দুটি প্রকল্প এলজিইডির তালিকায় যথাক্রমে ১৪৮ ও ১৪৯ নম্বরে অন্তর্ভুক্ত এবং ২০২৪ সালের নভেম্বর মাসে উপজেলা পরিষদের সভায় অনুমোদনও দেওয়া হয়েছে।
কিন্তু সরেজমিনে দেখা যায়, নারী উন্নয়ন ফোরামের কারও হাতে কোনো মেশিন বা গবাদি পশু পৌঁছেনি। বরাদ্দের কথাই প্রথম শুনেছেন অনেকে। উপকরণ না পেয়ে ২৪ নভেম্বর ২০২৫ তারিখে ফোরামের সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথীর কাছে মৌখিক অভিযোগও করেছেন।
নুরুল্যাবাদ ইউপির নারী সদস্য প্রীতি রাণী বলেন, ‘ইউএনও ম্যাডাম জানিয়েছেন, গত ৫ আগস্টের পর থেকে নারী উন্নয়ন ফোরামের কোনো অস্তিত্ব নেই। তাহলে এই বরাদ্দ এলো কোথা থেকে?’
ফোরামের সাধারণ সম্পাদক ও পরানপুর ইউপির সদস্য কমলা বেগম বলেন, ‘২০২৪-২৫ অর্থবছরে ফোরামের মাধ্যমে কিছুই দেওয়া হয়নি। বরাদ্দ ছিল কি না, তাও আমাদের জানানো হয়নি।’
কসব ইউপির সদস্য আঞ্জুয়ারা ও সানোয়ারা বেগম জানান, গত ৫ আগস্টের পর থেকে ফোরামের সভাপতি না থাকায় কার্যক্রম বন্ধ। বরাদ্দ বা বিতরণের বিষয়ে কেউ কিছু জানায়নি।
নুরুল্যাবাদ ইউপির সদস্য আম্বিয়া আক্তারের বক্তব্য, ‘গত বছরের ৫ আগস্টের আগে বরাদ্দ আসতে পারে এমন কথা শুনেছিলাম, কিন্তু কাউকে কিছু দেওয়া হয়নি। কারা সুবিধা নিয়েছে, জানা নেই।’
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আবু সায়েদ বলেন, ‘আমি যোগদানের আগেই কাজগুলো সম্পন্ন হয়েছে। বিতরণ হয়েছে কি না, তা আমার জানা নেই।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী বলেন, ‘প্রকল্প তালিকায় থাকলে কাজ বাস্তবায়নের কথা। বিষয়টি আগে জানতাম না। এখন খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category