• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

মান্দায় ভয়াবহ অগ্নিকান্ডে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

দিনকাল বিডি ২৪ / ৬৮ Time View
প্রকাশঃ বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর ও একটি গোয়ালঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে চারটি গরুসহ হাঁস–মুরগি, আসবাবপত্র, শস্যদানা ও ঘরের মূল্যবান জিনিসপত্র ভস্মীভূত হয়েছে। এতে অন্তত ১০ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে স্থানীয়রা। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ১৪ নম্বর বিষ্ণপুর ইউনিয়নের পারশিমুলিয়া গ্রামে এ ঘটনার ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, পারশিমুলিয়া গ্রামের অকিম উদ্দিন তাঁর গোয়ালঘরে মশা তাড়াতে ধোঁয়া (সাজাল) দিচ্ছিলেন। অসাবধানতাবশত সেই ধোঁয়া থেকেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন বৈদ্যুতিক তার ধরে গোয়ালঘর ছাড়িয়ে পাশের রফিকুল ইসলামের বসতঘরেও ছড়িয়ে পড়ে।
হঠাৎ লেগে যাওয়া আগুনে গোয়ালঘরে থাকা চারটি গরু ও হাঁস–মুরগি পুড়ে মারা যায়। ঘরের সব আসবাবপত্র, পোশাক, শস্যদানা ও প্রয়োজনীয় জিনিসপত্রও সম্পূর্ণ ভস্মীভূত হয়।
অগ্নিকাণ্ডের পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে না পৌঁছানোয় স্থানীয়রা পানি ও বালতি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন চরম মানবেতর অবস্থায় দিন কাটাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category