• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

মান্দায় হার্ডওয়্যার ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ

দিনকাল বিডি / ১১৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় মোস্তাফি রায়হান (শেখর) নামে এক হার্ডওয়্যার ব্যবসায়ীর বসতবাড়িতে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পরানপুর ইউনিয়নের শিশইল গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মোস্তাফি রায়হান শেখর জানান, গোপালপুর বাজারে তার একটি হার্ডওয়্যারের দোকান রয়েছে। সেখানে তিনি রড, সিমেন্টসহ বিভিন্ন নির্মাণসামগ্রী বিক্রি করে থাকেন। তার বাবা মাহতাব আলী (মৃত) ছিলেন শিক্ষক; অবসরপ্রাপ্ত মা, স্ত্রী ও সন্তানকে নিয়ে তিনি ওই বাড়িতে বসবাস করতেন।
তিনি বলেন, “শুক্রবার রাত থেকে ভারি বৃষ্টি শুরু হয়। রাতের খাবার শেষে সবাই ঘুমিয়ে পড়ি। হঠাৎ রাত সাড়ে ১২টার দিকে একদল দুর্বৃত্ত বাড়ির দরজায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এরপর প্রাচীর টপকে ভিতরে ঢুকে দরজার তালা ভেঙে পাশের ঘরে প্রবেশ করে। তারা ড্রেসিং টেবিলের ড্রয়ারে রাখা স্বর্ণালঙ্কার (চুড়ি, আঙটি, চেইন) ও নগদ তিন লক্ষাধিক টাকাসহ আসবাবপত্র লুট করে নিয়ে যায়।”
তিনি আরও বলেন, “তাৎক্ষণিকভাবে ৯৯৯ নম্বরে ফোন করি। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে পুলিশ জানায়, ডাকাতরা বাড়ির ভেতর থাকলে তারা আসবে, না হলে সকালে অভিযোগ দিতে হবে। পরে আমাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায়। এখন আমরা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।”
রায়হান শেখর দাবি করেন, দুর্বৃত্তরা আগুন দিয়ে তাদের পুড়িয়ে হত্যার উদ্দেশ্যেই হামলা চালিয়েছিল। তবে প্রবল বৃষ্টির কারণে তারা অল্পের জন্য রক্ষা পান। বর্তমানে তিনি আইনগত সহায়তার জন্য থানায় অভিযোগ দিয়েছেন।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু রায়হান বলেন, “খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। ইতোমধ্যে শনিবার দুপুরে মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category