• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

মান্দায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার জন্য মতবিনিময়

দিনকাল বিডি ২৪ / ৭৭ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪

মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ
কোটা সংস্কার ও অসহযোগ আন্দোলনের প্রেক্ষিতে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর সমগ্র দেশজুড়ে আইনশৃঙ্খলার চরম অবনতি দেখা দেয়। এমতাবস্থায় নওগাঁর মান্দায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার জন্য সম্প্রতি সেনাবাহিনীর ক্যাপ্টেন ফজলে কবীর শুভ, মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার জাকিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লায়লা আঞ্জুমান বানু, সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী, বিভিন্ন ইউ’ পি চেয়ারম্যান গণ এবং রাজনৈতিক ব্যক্তিবর্গদের মাঝে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও রবিবার বিকেলে উপজেলার ৭নং প্রসাদপুর ইউনিয়ন পরিষদের হলরুম , কলেজ মোড়,মঞ্জিলতলা বাজার, বিনয় বাজার, গোবিন্দপুর হাই স্কুল মোড়, পারইনায়েত মোড়, বুড়িদহ মোড় ও এলেঙ্গা স্লুইজগেট মোড়ে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সুশীল সমাজের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার জাকিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ আব্দুল মতিন মন্ডল, মটগাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদেরুল ইসলাম,চকউলী ডিগ্রি কলেজের অধ্যাপক ইসমাইল হোসেন,অবসরপ্রাপ্ত শিক্ষক গোলাম হোসেন, গোটগাড়ি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ জামাল হক,সহকারী প্রধিান ফরিদ উদ্দিন,ইউপি সদস্য ইসমাইল হোসেন,শরিফ উদ্দিন,নেকবর প্রমূখ। এছাড়াও অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন দফাদার,গ্রাম পুলিশ এবং বিএনপি,ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।

এসময় ইউ’পি চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ আব্দুল মতিন মন্ডল বলেন, আমরা সকল ভেদাভেদ ভুলে একসাথে কাজ করতে চাই। এরই ধারাবাহিকতায় উপজেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক ইতোমধ্যে ৭নং প্রসাদপুর ইউনিয়নের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালোর লক্ষ্যে সুশীল সমাজ, রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় এবং হাটবাজার ও ওয়ার্ড প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। আগামীতে আর যেনো কোন ভাংচুর,হুমকি,লুটপাট এবং সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা না হয় সে ব্যাপারে কড়া নির্দেশনা প্রদান করেন। পরিশেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের সকলের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category