• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

মান্দায় কেন্দ্রীয় বিএনপি নেতা’র উদ্যোগে কৃষকদের মাঝে খাবার স্যালাইন,বিস্কুট ও পানি বিতরণ

দিনকাল বিডি ২৪ / ১৩১ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৬ মে, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহবায়ক এম.এ মতিনের উদ্যোগে কৃষকদের মাঝে খাবার স্যালাইন,বিস্কুট ও পানি বিতরণ করা হয়েছে। সোমবার দিনব্যাপী উপজেলার মান্দা,ভারশোঁ ও তেঁতুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় কৃষকদের মাঝে এসব বিতরণ করা হয়। এসময় মান্দা উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন খান,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এ্যাড. মিজানুর রহমান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পলাশ কুমারসহ তার কর্মী এবং সমর্থকরা উপস্থিত ছিলেন।

মান্দা উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন খান বলেন,খাদ্যে স্বনির্ভর,উন্নত কৃষি ব্যবস্থা,নতুন কর্মক্ষেত্র তৈরী একটি উন্নত ও আধুনিক মান্দা উপজেলা বিনির্মানে লক্ষ্যে,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব,তারেক রহমানের নির্দেশে এবং কেন্দ্রীয় বিএনপি’র অন্যতম সদস্য,ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক, ৪৯ নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী জনাব এম.এ মতিন ভাইয়ের সহযোগীতায়,মান্দা উপজেলার ১ নং ভারশোঁ, ৯ নং তেঁতুলিয়া ৪ নং মান্দা ইউনিয়নে মান্দা উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ধান কাটা শ্রমিকদের মাঝে খাবার স্যালাইন বিস্কুট ও পানি বিতরণ করা হয়েছে। আগামীতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category