• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

মান্দায় রাজনৈতিক প্রতিহিংসায় ছাগল ব্যাবসায়ীর বাড়িঘর ভাংচুর-অগ্নিসংযোগ ও লুটপাট:আহত ২

দিনকাল বিডি ২৪ / ১৬৪ Time View
প্রকাশঃ বুধবার, ৭ আগস্ট, ২০২৪

মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় পূর্বশত্রুতা ও রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে বুলেট নামে এক ছাগল ব্যাবসায়ীর বাড়িঘর ভাংচুর-অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে মান্দা উপজেলার ৫নং গণেশপুর ইউনিয়নের গণেশপুর গ্রামের (বাশারপুকুরের পার্শ্বে) সরদার পাড়ায়। এ ঘটনায় ভূক্তভোগী ছাগল ব্যাবসায়ী বুলেটের বাবা ফছির উদ্দিন এবং বড়মা রাশেদা বেগম আহত হয়েছেন। এদের মধ্যে ফছির উদ্দিন মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা গ্রহণ করেছেন এবং রাশেদা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

জানাগেছে,গণেশপুর গ্রামের ফছির উদ্দিন সরদারের ছেলে ছাগল ব্যাবসায়ী বুলেটের সাথে একই গ্রামের প্রতিপক্ষ হেলাল,বুলবুল ওরফে বুলু এবং মকলেছুর রহমান গংদের সাথে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে মঙ্গলবার (৭ আগস্ট) সকাল ১০ টার দিকে প্রতিপক্ষের হেলাল,বুলবুল ওরফে বুলু,মকলেছুর রহমান,মানিক,সোহেল,শাহিন,কালাম এবং রাজুসহ প্রায় ২০/৩০ জন সংঘবদ্ধ হয়ে এসে অতর্কিতভাবে হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর ও অগ্নিসংযোগসহ ৪ টি গরু, ধান,চাল,নগদ ১৫ লক্ষ টাকা লুটপাট করে নিয়ে যায় বলে জানান ভুক্তভোগীরা। এতে তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন। এমতাবস্থায় তারা এর সুষ্ঠু বিচার দাবি করেন। বর্তমানে তারা নিজ বাড়িঘর ছেড়ে অন্যত্র পালিয়ে বেড়াচ্ছেন। এমতাবস্থায় জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান। এর আগেও তাদের বসতবাড়িতে অগ্নিসংযোগ করা হয়। সেসব বিষয়ে মামলা এখনও চলমান রয়েছে বলেও জানান তারা।

এব্যাপারে অভিযুক্তদের বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করে তারা বলেন,পরিকল্পিতভাবে ফাঁসাতেই তাদের বিরুদ্ধে এসব প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। বাড়িঘর ভাংচুর-অগ্নিসংযোসহ অন্যান্য মালামাল লুটপাটের বিষয়ে তাদের কোন সম্পৃক্ততা নেই।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে বসতবাড়ি ভাংচুর-অগ্নিসংযোগ ও লুটপাট করা কারো জন্যই কাম্য নয়। এমতাবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সকলকে ধর্য্য ধারনের আহব্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category