• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

মাহির বার্ষিক আয় ৮ লাখ, চড়েন ৫৬ লাখ টাকার গাড়িতে!

দিনকাল বিডি ২৪ / ১৭৩ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: চিত্রনায়িকা মাহিয়া মাহির বার্ষিক আয় ৮ লাখ ২৫ হাজার টাকা। নগদ ও ব্যাংক মিলিয়ে নিজের নামে টাকা রয়েছে প্রায় আড়াই লাখ। ব্যবহার করেন ৫৬ লাখ টাকার জিপ! রয়েছে ৩০ তোলা স্বর্ণ, যার দাম ১৫ লাখ টাকা। তবে তার কোনো স্থাবর সম্পদ নেই। ব্যাংকঋণ রয়েছে ১৮ লাখ ২০ হাজার ৫২০ টাকা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্রের সঙ্গে নির্বাচন কমিশনে দাখিলকৃত তার হলফনামা থেকে জানা গেছে এসব তথ্য। হলফনামায় ব্যবহার করা হয়েছে তার পুরো নাম শারমিন আকতার নিপা মাহিয়া।

হলফনামায় তিনি নিজের পেশা লিখেছেন চলচ্চিত্র অভিনেত্রী ও ব্যবসায়ী। সে অনুযায়ী, ব্যবসা থেকে তিনি বার্ষিক আয় দেখিয়েছেন ৩ লাখ টাকা। পেশা থেকে দেখিয়েছেন ৪ লাখ টাকা। অন্যান্য খাত থেকে আয় দেখিয়েছেন ১ লাখ ২৫ হাজার টাকা। যদিও সেখানে খাত সুনির্দিষ্ট করা হয়নি।

মাহির হলফনামা বলছে, তার নগদ রয়েছে দেড় লাখ টাকা আর ব্যাংকে জমা ১ লাখ ১৪ হাজার ৫৫৮ টাকা। তার স্বামী রকিব সরকারের হাতে নগদ রয়েছে ৩ লাখ টাকা আর তার নামে ব্যাংকে জমা ২৫ কোটি ৮১ লাখ ৫৫০ টাকা।
৫৬ লাখ ২৫ হাজার টাকা দামের জিপ ব্যবহার করেন মাহিয়া মাহি আর স্বামী চড়েন ৮৩ লাখ টাকা দামের টয়োটা হ্যারিয়ার গাড়িতে। নিজের নামে রয়েছে ৩০

তোলা স্বর্ণ, যার মূল্য দেখিয়েছেন ১৫ লাখ টাকা। স্বামীর রয়েছে ৫০ তোলা স্বর্ণ, যার দাম দেখানো হয়েছে ২৫ লাখ টাকা। নিজের নামে কিছু না থাকলেও তার স্বামীর নামে রয়েছে ৮০ হাজার টাকার আসবাব ও ইলেকট্রনিক সামগ্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category