এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার অন্তর্গত বারইয়ারহাট পৌরসভা এলাকায় বসবাসকারী মীরসরাই উপজেলার ধুমঘাট ও ফেনীর ছাগলনাইয়া উপজেলার সমিতি বাজার এলাকার বালু ব্যবসায়ী হাজ্বী মহসিন আলী হাজ্বী মহসিন আলী দুই মাস দুই দিন কারাভোগের পর জামিনে মুক্তি লাভ করে ফিরলেন ২২ সেপ্টেম্বর) সোমবার)।
উল্লেখ্য, গত ২০ জুলাই (রবিবার) সন্ধ্যার পর হাজ্বী মহসিন আলী উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভা বাজারস্থ তার ব্যবসায়ীক অফিসে বসারতাবস্থায় সাদা পোষাকধারী ডিবি পুলিশের একটি দল সেখান থেকে তাকে তুলে নিয়ে যায়। পরে গ্রেপ্তার দেখিয়ে বোগদাদীয়া পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে রাখ র পর জেলহাজতে প্রেরণ করে।