জেলা প্রতিনিধি, জামালপুর :
জামালপুরের মেলান্দহে ঐতিহাসিক ৭মার্চ, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) বিকেলে মির্জা আজম আধুনিক অডিটোরিয়ামের (২য় তলা) সভাকক্ষে মেলান্দহ উপজেলা প্রশাসন এর আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: কামরুজ্জামান, মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: জিন্নাহ, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আকতার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: গাজী মো: রফিকুল হক, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ, পৌর আওয়ামী লীগের সভাপতি
আসাদুল্লাহ ফারাজী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজাদুর রহমান ভূঁইয়া, মির্জা আজম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান ভুট্টু, উত্তরণ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক মহব্বত আলী ফকির, যায়যায় দিন পত্রিকার মেলান্দহ প্রতিনিধি মুত্তাছিম বিল্লাহ প্রমুখ।
এছাড়াও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।