• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই

মোরেলগঞ্জে মসজিদসহ ৩ প্রকল্পের টাকা আত্মসাত মাদরাসার সুপারসহ দুই শিক্ষকের বেতন স্থগিত

দিনকাল বিডি / ১৬৭ Time View
প্রকাশঃ বুধবার, ১৯ জুলাই, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের মোরেলগঞ্জে একটি দাখিল মাদরাসা ও দুটি মসজিদের উন্নয়নের জন্য বাগেরহাট জেলা পরিষদ থেকে ৩ টি প্রকল্পের ৬ লাখ টাকার কোন কাজ না করিয়ে সমুদয় টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে গতকাল বুধবার বিএসএস দাখিল মাদরাসার সুপার মো. অহিদুল ইসলাম ও সহকারি শিক্ষক তোফাজ্জেল হোসেনের বেতন স্থগিত ও ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জানা গেছে, বারইখালী ইউনিয়নে মধ্য জোমাদ্দারপাড়া বাইতুন নূর জামে মসজিদ ও ঈদগাহ ময়দান উন্নয়ন, বারইখালী-সুতালড়ী জামে মসজিদ উন্নয়ন ও বিএসএস দাখিল মাদরাসার উন্নয়নের জন্য ২০২২-২০২৩ অর্থ বছরে বাগেরহাট জেলা পরিষদ থেকে ২ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা বরাদ্দা করান মাদরাসা সুপার মো. অহিদুল ইসলাম।

বরাদ্দের টাকা তুলে প্রতিষ্ঠানগুলোতে কোন প্রকার উন্নয়নমূলক কাজ না করিয়ে শতভাগ টাকা আত্মসাৎ করেন সুপার অহিদুল ইসলাম ও তার সহযোগীরা। ঘটনা জানতে পেরে সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বর মো. নিজাম উদ্দিনসহ স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে জানার জন্য বিএসএস দাখিল মাদরাসার সুপার মো. অহিদুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। তিনি আজ মাদরাসার কাজে বাইরে আছেন বলে সহকারি সুপার মো. মাইনুদ্দিন হিরু জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিএসএস দাখিল মাদরাসার সভাপতি এসএম তারেক সুলতান বলেন, ৩টি প্রকল্পের নামে টাকা তুলে আত্মসাতের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তাই, মাদরাসা সুপার অহিদুল ইসলাম, সহকারি শিক্ষক তোফাজ্জেল হোসেনের বেতন স্থগিত করা হয়েছে।
একই সাথে পুরা বিষয়টি উদঘাটনের জন্য ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিকে আগামি ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category