• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

মোল্লাহাটে ট্রলি উল্টে চালক নিহত

দিনকাল বিডি / ১৯৯ Time View
প্রকাশঃ রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২

বাগেরহাট প্রতিনিধি।।

বাগেরহাটের মোল্লাহাটে ইটবাহী ট্রলি উল্টে মুরসালিন (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। উপজেলার গাওলা মাদ্রাসা ঘাট নামক খুলনা-মাওয়া মহাসড়কে রবিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুরসালিন ও ট্রলি চালক ও উপজেলার গাড়ফা গ্রামের লায়েব আলীর ছেলে।

নিহতের নিকটাত্মীয়রা জানান, মুরসালিন নিজে ইট বোঝাই ট্রলি চালিয়ে যায় এবং দুর্ঘটনা স্থলে ট্রলি ঘোরানোর সময় উল্টে যায়। এসময় উক্ত ট্রলির নিচে চাপা পড়ে সে নিহত হয়। যেহেতু এর জন্য অন্য কেউ দায়ী নয়, সেহেতু কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই এবং ময়না তদন্ত ছাড়াই দাফনের প্রস্তুতি চলছে।

এবিষয়ে মোল্লাহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মেহেদী হাসান জানান, ট্রলি উল্টে চালক নিহত হয়েছে বলে জানতে পেরেছি। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই এবং ময়না তদন্ত ছাড়াই দাফন করতে চাওয়ায় বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category