সোহেল রানা, যশোরঃ বেনাপোল সীমান্ত থেকে (১ কেজি ১৬২ গ্রাম ওজনের ১০পিস) স্বর্ণেরবার জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ জানুয়ারী ) দিবাগত রাতে বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী সাদিপুর ব্রীজের উপর থেকে এ স্বর্ণের চালানটি উদ্ধার করা হয়।
নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নিশাত আল নাহিয়ান বলেন,গোপন সংবাদে জানা যায়,পাচারকারীরা স্বর্ণের একটি চালান ভারতে পাচারের উদ্যেশ্যে সীমান্তবর্তী সাদিপুর গ্রামে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালালে স্বর্ণ পাচারকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ৷পরে পাচারকারীদের ফেলে যাওয়া একটি প্যাকেট থেকে ১০পিস স্বর্ণেরবার উদ্ধার করা হয়।জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ১কোটি ১৫ লক্ষ টাকা৷ এ সংক্রান্তে বেনাপোল পোর্ট থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।